হাওড়া , ২৭ ডিসেম্বর:- ব্যবসায়ীকে খুনের ছক কষেও শেষরক্ষা হল না। ধরা পড়ল তিন দুষ্কৃতী। হাওড়া সিটি পুলিশের জালে ধরা পড়ে এরা। জানা গেছে, রেলের স্ক্র্যাপ লোহার নিলামকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে হুমকি ফোন আসছিল বেলুড়ের বজরংবলি স্ক্র্যাপ মার্কেটের ব্যবসায়ীদের কাছে। শুধু তাই নয়, এক ব্যবসায়ীকে খুনের পরিকল্পনাও করা হয়েছিল। তিনজন ধরা পড়লেও আরও […]
Author: khaborsojasaptaadmin
তৃণমূলের যোগদান কর্মসুচিকে নিয়ে ধুন্দুমার পান্ডুয়ায়।
হুগলি , ২৭ ডিসেম্বর:- তৃণমূলের যোগদান কর্মসুচিকে নিয়ে ধুন্দুমার পান্ডুয়ায়। রবিবার পান্ডুয়ায় সিপিএম ও বিজেপি থেকে প্রায় ৫হাজার মানুষের তৃণমূলে যোগদানের কথা ছিলো। যাদের মধ্যে সিংহভাগই মহিলা। উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র, দলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, পান্ডুয়া ব্লক তৃণমূলের সভাপতি অসিত চ্যাটার্জী সহ অন্যান্যরা। এখানে প্রায় হাজারখানেক মহিলা রাখী শ্রমিকও ছিলেন। সেখানেই […]
ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জাঙ্গিপাড়ায়
হুগলি , ২৭ ডিসেম্বর:- হুগলি জেলার জাঙ্গিপাড়ায় এক বিজেপি কর্মীর ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বিজেপি দলের অভিযোগ গতকাল রাতে তাদের দলীয় কর্মীদের বাড়ির ধানের গোলায় আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।এই ঘটনার বিষয়ে শ্রীরামপুরে বিজেপি দলের সাংগঠনিক সভাপতি শ্যামল বোস বলেন সারা জেলা জুড়েই তাদের দলের নেতা কর্মীদের উপর হামলা […]
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো বিশিষ্ট সমাজসেবীর
হুগলি ,২৭ ডিসেম্বর:- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো হিন্দমোটরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী গিরিধারী লাল বাজোরিয়ার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। জীবিত অবস্থায় বিশিষ্ট সমাজসেবী গিরিধারী বাবু হুগলি জেলা আগারবাল সমাজের সভাপতি ছিলেন। এছাড়াও হিন্দমোটর আগারবাল সম্মেলন ও যুব গোষ্ঠীর সভাপতি ছিলেন। সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন গিরিধারী লাল বাজোরিয়া। […]
স্বাস্থ্য সাথী প্রকল্পে একশ শতাংশ অর্থ খরচ বহন করছে রাজ্য সরকার।
কলকাতা , ২৬ ডিসেম্বর:- আয়ুষ্মান ভারত প্রকলপে কেন্দ্র সরকার ৬০ শতাংশ টাকা দিলেও রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পে একশ শতাংশ অর্থ খরচ বহন করছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন আজ এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে লেখেন আপনি কিছু লোককে বিনা খরচে চিকিৎসার সুযোগ করে দিলেও রাজ্য সরকার রাজ্যের দশ কোটি […]
মুর্শিদাবাদে নতুন দুই পুলিশ জেলা , শাসকের ক্ষমতা ধরে রাখার কৌশল ?
কলকাতা , ২৬ ডিসেম্বর:- ভোটের আগে পৃথক পুলিশ জেলা হিসাবে পথ চলা শুরু করছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। শনিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় কর্মী ও আধিকারিক নিয়োগের বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। এবার প্রয়োজন মাফিক সেখানে কর্মী নিয়োগ সহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে। […]
অমর্ত্য সেনের জমি বিতর্কের প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
কলকাতা , ২৬ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আজ তার পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। বিশ্বভারতীর উপাচার্য কে লেখা ওই চিঠিতে প্রদীপ বাবু জানিয়েছেন অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব কে নিয়ে এ ধরনের বিতর্ক অনভিপ্রেত। তার ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক মতাদর্শের কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ এর বিরুদ্ধে […]
আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ।
হুগলি , ২৬ ডিসেম্বর:- বড়দিনের মরসুমে ভবঘুরে ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার ২৫ ডিসেম্বরের রাতে কনকনে ঠান্ডাতেই রাস্তায় বেরিয়ে সেই সমস্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। সেই সঙ্গে করোনা পর্বে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রিয়ম চট্টোপাধ্যায় বলেন, […]
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হুগলি কলিজিয়েট স্কুলের ছাত্র অভিজ্ঞান।
সুদীপ দাস , ২৬ ডিসেম্বর:- পরপর ২য় বার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হুগলি কলিজিয়েট স্কুলের অভিজ্ঞান কিশোর দাস। ভারত সরকার আয়োজিত “নব ভারত নির্মান” প্রকল্পের অন্তর্ভূক্ত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে দেশের তাবড়-তাবড় মেধাধারীরা অংশগ্রহন করে। সবথেকে বড় কথা এই প্রতিযোগীতা কোন বয়সভিত্তিক নয়। অর্থাৎ সব বয়সের প্রতিযোগীদেরই এখানে অংশগ্রহন করার ছারপত্র থাকে। সেই প্রতিযোগীতাতেই […]
কৃষি বিলের প্রতিবাদে ব্যান্ডেলে শিখ সম্প্রদায়ের মিছিল।
হুগলি ,২৬ ডিসেম্বর:- যেভাবে কেন্দ্রীয় সরকার কৃষি বিল কৃষকদের উপর চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ হুগলির ব্যান্ডেল গুরুদুয়ারা থেকে একটি প্রতিবাদী মিছিল এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল থেকে আওয়াজ ওঠে অবিলম্বে এ কৃষি বিল প্রত্যাহার করতে হবে। জয় জওয়ান জয় কিষান ধ্বনি তুলে এই মিছিলে অংশ নেন শিখ সম্প্রদায় সহ অন্যান্য মানুষেরা। তাদের […]

