হুগলি ,২৭ ডিসেম্বর:- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো হিন্দমোটরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী গিরিধারী লাল বাজোরিয়ার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। জীবিত অবস্থায় বিশিষ্ট সমাজসেবী গিরিধারী বাবু হুগলি জেলা আগারবাল সমাজের সভাপতি ছিলেন। এছাড়াও হিন্দমোটর আগারবাল সম্মেলন ও যুব গোষ্ঠীর সভাপতি ছিলেন। সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন গিরিধারী লাল বাজোরিয়া। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিন্দমোটরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবীর। তার মৃত্যুর খবরে এলাকায় নেবে এসেছে শোকের ছায়া।শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মানুষরাও।
Related Articles
ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ালো রাজ্য সরকার।
কলকাতা, ৩ জুলাই:- রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরো বাড়িয়েছে। নবান্নের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান সহ সমস্ত সদস্যদের মেয়াদ আরও তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ১ লা জুলাই থেকে এই মেয়াদ কার্যকর হবে। সরকারি কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ কর্মী বিন্যাস সংক্রান্ত বিষয় গুলি খতিয়ে দেখার জন্য […]
সিঙ্গুর আমার জীবনের বড় ভুল , ওখানে শিল্প হলে বাংলা আজ নির্জলা থাকতো না – মুকুল রায়।
হুগলি , ২৫ ডিসেম্বর:- আমি তিন বছর আগে প্রকাশ্যে সাংবাদিক ডেকে বলেছিলাম সিঙ্গুর আমার জীবনের বড় ভুল। সেটার কারন হচ্ছে সেই সময় সিঙ্গুরের মাটি থেকে তৃণমূল কংগ্রেস টাটাকে তাড়িয়ে না দিতো এবং তাকে শিল্প করতে দিতো, আহলে আজ বাংলা এরকম নির্জলা থাকতো না। যুবকদের চাকরি হচ্ছেনা, কোন শিল্প নেই, এর জন্যে মূল হচ্ছে টাটাদের ওখানে […]
স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।’
কলকাতা, ৩১ জানুয়ারি:- স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।’ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এই জেলে বন্দী থাকা বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের তিনি জানান, ওই সংগ্রহশালা তৈরীর কাজ চলছে জোর কদমে। আগামী এক মাসের মধ্যেই সংগ্রহশালা তৈরীর কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী […]







