এই মুহূর্তে জেলা

সকালেই হাতির আতঙ্ক বাঁকুড়ায়।

বাঁকুড়া ,২৬ ডিসেম্বর:- সকালেই হাতির আতঙ্ক বাঁকুড়ায়। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কালপাথর গ্রামে ঢুকে পড়ল পড়ে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে খবর,স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে হাতিটি। গ্রামে ঢুকতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর এর আগে কখন এই একাকায় হাতির দেখা মিলেনি। তাই হাতি দেখে নতুন করে চিন্তিত এলাকার মানুষ।

এই মুহূর্তে কলকাতা

রবিবার থেকে খুলছে হাওড়ার রেল মিউজিয়াম। মানতে হবে কোভিড বিধি।

হাওড়া ,২৬ ডিসেম্বর:- কোভিড বিধি মেনে প্রায় নয় মাস পর অবশেষে রবিবার ২৭ ডিসেম্বর থেকে খুলতে চলেছে হাওড়ার রেল মিউজিয়াম। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন সংলগ্ন এই রেল মিউজিয়াম ( রেল জাদুঘর ) সাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামী রবিবার থেকে। শর্ত অবশ্য একটাই মিউজিয়ামে প্রবেশের আগে কোভিড সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। […]

এই মুহূর্তে জেলা

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গুপ্তিপাড়ায় রাস্তা অবরোধ বিজেপির।

সুদীপ দাস , ২৫ ডিসেম্বর:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ বিজেপির। শুক্রবার সন্ধ্যায় বলাগড় সোমরাবাজার ঘোষপুকুর মোড়ে এক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এক বাইক আরোহী গুপ্তিপাড়া থেকে চুঁচুড়ার দিকে যাবার সময় সজোরে একটি ব্যারিকেডে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে জিরাট গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই যুবকের […]

এই মুহূর্তে জেলা

কোচবিহার জেলা সাধারণ সম্পাদক গাড়িতে গুলি , প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির।

কোচবিহার , ২৫ ডিসেম্বর:- বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের এর উপর গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার মাথাভাঙ্গা থানার সামনে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি শুরু হওয়ার আগেই থানা সামনে উপস্থিত হয়েছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার […]

এই মুহূর্তে জেলা

বারোটি আসনে বাঁকুড়া জেলায় বিজেপি জিতবে , বিষ্ণুপুরে এসে বললেন সৌমিত্র খাঁ।

বাঁকুড়া , ২৫ ডিসেম্বর:- বিষ্ণুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের কটাক্ষ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ । তিনি বলেন, বাঁকুড়া জেলায় 12 টি আসনে জয়লাভ করবে বিজেপি তৃণমূল কংগ্রেস 0 পাবে। পাশাপাশি শ্যামল সাঁতরা সহ জেলার অন্যান্য তৃণমূল নেতাদের […]

এই মুহূর্তে জেলা

প্রবীণ নাগরিকদের হাতে সান্তা সেজে স্বাস্থ্য-সাথীর কার্ড তুলে দিলেন অতিরিক্ত জেলাশাসক প্রলয় মজুমদার

সুদীপ দাস , ২৫ ডিসেম্বর:- দুয়ারে সান্টা,বড়দিনের সান্টা হাজির হল সেইসব বয়স্ক অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা মানুষদের কাছে উপহার স্বরূপ সান্টা তুলে দিলো স্বাস্থ্য সাথী কার্ড। ভোটের মুখে ভোটের প্রচারের নানা মুখ শাসক দলের। এমনিতেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি, তারপর আরও একধাপ এগিয়ে এবার বড়দিনকে হাতিয়ার করে দুয়ারে সান্টার সঙ্গে হাজির প্রশাসনিক কর্মকর্তারা। আর সেই সান্টাক্লসের হাত […]

এই মুহূর্তে কলকাতা

চিনসুরা সুইমিং ক্লাবে ভয়াবহ আগুন।

হুগলি , ২৫ ডিসেম্বর:- চুঁচুড়া শহরের গর্ব চিনসুরা সুইমিং ক্লাব। সাঁতার প্রশিক্ষনের পাশাপাশি শহরে একমাত্র এই প্রশিক্ষন কেন্দ্রেই রয়েছে সন্তরনের বিশেষ ইভেন্ট ডাইভিং প্রশিক্ষনের ব্যাবস্থা। চুঁচুড়া আদালত লাগোয়া এই সন্তরন কেন্দ্রই বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনের কবলে পরলো। ঘটনায় একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এই আগুন লাগার ঘটনা একাধিক প্রশ্নচিহ্নে দাঁড় করিয়েছে প্রশাসনকে। কারন […]

এই মুহূর্তে জেলা

ভোটের মুখে এখন সিঙ্গুরে ইন্ডাস্ট্রি হাবের কথা বলছে মুখ্যমন্ত্রী – লকেট চ্যাটার্জি।

হুগলি , ২৫ ডিসেম্বর:- বাংলার কৃষকদের ডুবিয়ে উনি এখন দিল্লি, পাঞ্জাব ছুটছেন। যে ডিনামাইট দিয়ে টাটাপ্রকল্প গুঁড়িয়ে দিয়েছে সে এখন বলছে ইন্ডাস্ট্রি হাব করবে। শুধু সিঙ্গুর কেন সারা বাংলা জুড়ে করলেও আর কিছু হবে না বলে দাবি করেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। শুক্রবার সিঙ্গুরের মধুসূদনপুরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনেন স্থানীয় কৃষকদের সাথে। সেখানেই তিনি আরো […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুর আমার জীবনের বড় ভুল , ওখানে শিল্প হলে বাংলা আজ নির্জলা থাকতো না – মুকুল রায়।

হুগলি , ২৫ ডিসেম্বর:- আমি তিন বছর আগে প্রকাশ্যে সাংবাদিক ডেকে বলেছিলাম সিঙ্গুর আমার জীবনের বড় ভুল। সেটার কারন হচ্ছে সেই সময় সিঙ্গুরের মাটি থেকে তৃণমূল কংগ্রেস টাটাকে তাড়িয়ে না দিতো এবং তাকে শিল্প করতে দিতো, আহলে আজ বাংলা এরকম নির্জলা থাকতো না। যুবকদের চাকরি হচ্ছেনা, কোন শিল্প নেই, এর জন্যে মূল হচ্ছে টাটাদের ওখানে […]

এই মুহূর্তে জেলা

করোনা কবে নির্মূল হবে তা জানা নেই , তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে – দিলীপ ঘোষ।

হাওড়া , ২৫ ডিসেম্বর:- “করোনা কবে নির্মূল হবে তা জানা নেই। তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে।” শুক্রবার সকালে হাওড়ার লিলুয়া গুহ পার্ক এলাকায় বালি মন্ডল – ২ বিজেপির উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, করোনা কবে নির্মূল হবে তা […]