কলকাতা , ২৬ ডিসেম্বর:- আয়ুষ্মান ভারত প্রকলপে কেন্দ্র সরকার ৬০ শতাংশ টাকা দিলেও রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পে একশ শতাংশ অর্থ খরচ বহন করছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন আজ এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে লেখেন আপনি কিছু লোককে বিনা খরচে চিকিৎসার সুযোগ করে দিলেও রাজ্য সরকার রাজ্যের দশ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য বীমার আওতায় এনেছে। এর পরে তিনি আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে তুলনা টেনে বলেন,আয়ুষ্মান ভারত প্রকল্প যেখানে দেশের ৪০ শতাংশ মানুষকে পরিষেবা দেয় সেখানে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পান রাজ্যের একশ শতাংশ মানুষ।
Related Articles
রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও মঙ্গলবার রাত থেকেই ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। বুধবার সকালেও বৃষ্টি থামেনি। তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আকাশ সকাল থেকেই মেঘলা। এদিকে, রাতভর প্রবল বৃষ্টির জেরে হাওড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে। পুরসভা জমা জল […]
দলীয় কর্মীদের নিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে সিঙ্গুরের বিধায়ক বেচারাম।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচি তে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন বিধায়ক। কৃষক বন্ধু থেকে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা তার খোঁজ খবর নেন বিধায়ক। বিশেষ করে জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরের এই গোপালনগর গ্রামের […]
ভালোবাসার দিন নয় আজকের দিনটা কালোদিন হিসাবে পালন করলো উত্তরপাড়ার তৃনমূল ছাত্রপরিষদের কর্মীরা।
হুগলি,১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে নয় পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানাতে শোক দিবস পালন ছাত্রদের।শুক্রবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমিক প্রেমিকাদের নিয়ে ভালোবাসায় ব্যাস্ত মানুষ ,কিন্তু এই দিনে একবছর আগে পুলওয়ামার ঘটনায় প্রাণ হারান দেশের বীর সৈনিকরা।তাই আজকের দিনটা ভালোবাসার দিন হিসাবে নয় শোক দিবস হিসেবে পালন করলো প্যারিমোহন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । তাদের উদ্যোগে রক্তদান শিবির […]







