কলকাতা , ২৬ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আজ তার পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। বিশ্বভারতীর উপাচার্য কে লেখা ওই চিঠিতে প্রদীপ বাবু জানিয়েছেন অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব কে নিয়ে এ ধরনের বিতর্ক অনভিপ্রেত। তার ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক মতাদর্শের কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রদীপবাবু চিঠিতে অভিযোগ করেন। অমর্ত্য সেনের সঙ্গে আপামর বাঙালির আবেগ জড়িত আছে বলে উল্লেখ করে তার জমি সংক্রান্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে উপাচার্যকে তিনি অনুরোধ জানিয়েছেন।
Related Articles
গঙ্গাসাগরে উদ্ধারকাজে নামানো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে।
হাওড়া, ১৩ জানুয়ারি:- আর একদিন পরেই গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান। তাই হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে। এই তীর্থযাত্রীদের সহযোগিতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে গঙ্গাসাগরের পাঁচটি পয়েন্টে এমনকি সাগরের জলে উদ্ধারকাজের জন্যে প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমের এই সেবাকাজের সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এর পাশাপাশি […]
অমরনাথ যাত্রায় তীর্থ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে চিকিৎসক দল পাঠালো রাজ্য।
কলকাতা, ২৭ জুন:- আসন্ন অমরনাথ যাত্রায় রাজ্য থেকে যাওয়া তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগে ভাগেই জম্মু কাশ্মীরে চিকিতসক দল পাঠালো রাজ্য সরকার। করনার কারণে দুবছর বন্ধ থাকার পর ফের এবার শুর হচ্ছে অমরনাথ যাত্রা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যাত্রায় অমরনাথ দর্শনে সামিল হবেন এরাজ্যের বহু পুণ্যার্থী। দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে […]
আবারও হাওড়ার জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন হাঁটালের বাসিন্দা নবকুমার ঘোষ নামের এক ব্যক্তি। তিনি মেশিনে প্লেট কাটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে গ্রামীণ হাসপাতালে আনা হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেরই কারখানাতেই নবকুমার কাজ করতেন। জনা কয়েক শ্রমিক নিয়েই তার এই […]











