হুগলি , ২৬ ডিসেম্বর:- বড়দিনের মরসুমে ভবঘুরে ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার ২৫ ডিসেম্বরের রাতে কনকনে ঠান্ডাতেই রাস্তায় বেরিয়ে সেই সমস্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। সেই সঙ্গে করোনা পর্বে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রিয়ম চট্টোপাধ্যায় বলেন, সিমীত সামর্থ্যের মধ্যেই আমরা শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দিয়েছি।
Related Articles
গরিবের অ্যাকাউন্টে টাকা ফেলা হতে পারে,বড় ঘোষণার পথে মোদী সরকার ।
প্রদীপ সাঁতরা,২৬ মার্চ:- ২১ দিনের লকডাউনে অবরুদ্ধ গোটা দেশ। বন্ধ ব্যবসা, কলকারখানা। ধাক্কা খেয়েছে পর্যটনশিল্প। করোনাভাইরাস ধাক্কা দিয়েছে দেশের সব শিল্প ক্ষেত্রকেই। এই অবস্থায় আর্থিক প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে মোদী সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, কমপক্ষে ১.৫ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্যাকেজ এই সপ্তাহের শেষ দিকেই […]
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। হাওড়ায় পৌঁছালো এনডিআরএফ।
হাওড়া , ৪ ডিসেম্বর:- ধেয়ে আসছে জাওয়াদ। আগামী কয়েক ঘন্টা পরেই আছড়ে পড়তে পারে এই ঘূর্নিঝড়। হাওড়া জেলায় ১৮টি এনডিআরএফ এর টিম মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেলে গঙ্গা নদী তীরবর্তী হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সচেতনতার প্রচার চালান ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা। ঝড়ের সময়ে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়। নদীর ধারে না যেতে, গাছের […]
চুরি ও হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল কোচবিহার পুলিশ।
কোচবিহার,৩১ জানুয়ারি:– চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া ২৬ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার পুলিশ। শুধু তাই নয়, মোবাইল ফোন চুরি চক্রের সাথে যুক্ত দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের দফতরে আনুষ্ঠানিক ভাবে ওই মোবাইল গুলো তুলে দেওয়া হয়। এদিন ওই মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পর […]







