বীরবূম,৪ মে:- লকডাউনের স্বার্থকতা কোথায় ? কেন এর গম্ভীরতা বুঝতে পারছেন না সকলে ? তা না হলে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি ! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিসের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। লকডাউনে বন্ধ যানচলাচল। বিভিন্ন জায়গায় চলছে […]
জেলা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।
নবান্ন,হাওড়া,৪ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।মুখয সচিব রাজীব সিনহা জানিয়েছেন রাজ্যের যে এলাকা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যাবে। তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে ও বাজার এলাকা নয় […]
রাজ্যে করোনায় মৃত আরও ১১, মোট ৬১, আক্রান্ত ১,২৬৯ – মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,৪ মে:- বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ৬১ জন নভেল করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে জানিয়েছেন এই নিয়ে রাজ্যে কর না মৃত্যুর মোট সংখ্যা হল ৬১ এবং মোট আক্রান্তের সংখ্যা হল ১২৫৯। বর্তমানে ৯০৮ জন রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। […]
মদের দোকানে পুলিশের লাঠি খেয়েও দাঁড়িয়ে জনতা।
সোজাসাপটা ডেস্ক,৪ মে:- অবশেষে খুলল মদের দোকান।ডোমজুর মাকরদহ এলাকায় বিকেল তিনটার সময় দোকান খোলে।আজ মদ পাওয়া যাবে এ খবর পেয়ে অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে যায় দোকানের সামনে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে লাঠি হাতে পুলিশকে নামতে হয় রাস্তায়।দীর্ঘদিন পর মদ পেয়ে খুশি ক্রেতারা। তবে […]
মেয়াদ শেষে পৌরসভা গুলিতে প্রশাসক বসলেও , সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুর-সদস্যদের।
চিরঞ্জিত ঘোষ,৪ মে:- আগামী ২০ মে এ রাজ্যের অধিকাংশ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে এই সমস্ত পুরসভা গুলিতে প্রশাসক বসার কথা। যে সমস্ত পুরসভা গুলির মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে হুগলি জেলায় ১৩ টি পৌরসভা ও একটি পুরনিগম আছে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এইসব পুরসভার এলাকাগুলিতে কি ভাবে পুর […]
কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট হচ্ছে হাওড়ায়।
হাওড়া,৪ মে:- করোনা পরিস্থিতিতে কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট শুরু হয়েছে হাওড়াতেও। হাওড়ার বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে অন্যতম গোলাবাড়ি থানা এলাকার সনাতন মিস্ত্রি লেন। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সেখানে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইমতো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল ওই এলাকায় যায়। […]
লকডাউনে মন্দিরেই বিয়ে হাওড়ায়।
হাওড়া,৪ মে:- তৃতীয় দফার লকডাউনের শুরুতেই বিয়ের আসর বসল হাওড়ায়। তবে ধুমধাম বা অনুষ্ঠান করে নয়, বিয়ে হল মন্দিরে। সোমবার সকালে হাওড়া গোলাবাড়ির ঘাসবাগান পানিট্যাঙ্কি এলাকার হনুমান মন্দিরে ওই বিয়ের অনুষ্ঠান হয়। তবে সেখানে হাতেগোনা কয়েকজনই কেবল হাজির ছিলেন। পরিবারের দাবি, সোস্যাল ডিসট্যান্স মানা হয়েছে। স্থানীয় থানায় বিয়ের কার্ড দিয়ে বিষয়টি জানানোও হয়েছিল। যদিও […]
রেশন ডিলারকে বেধে রেখে বিক্ষোভ হুগলিতে।
হুগলি,৪ মে:- লকডানের ফলে সমস্যায় পরেছে গরির মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে সবাই রেশনের চাল পায় তার কথাও বলা হয়েছে। আর সেই চাল রেশনে গিয়ে না মেলায় রেশন ডিলারকে বেধে রাখলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে সোমবার সকালে। রেশন নিতে আসা মানুষের অভিযোগ কার্ড থাকা পরেও সঠিক চাল পাওয়া যাচ্ছে না। শেওড়াফুলি পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত […]
আগামীকাল আজমীর থেকে বিশেষ ট্রেন ডানকুনি আসছে , স্টেশন পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা।
চিরঞ্জিত ঘোষ,৪ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।আর এই লক ডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু মানুষ। ভিনরাজ্যে আটকে পরা মানুষদের বাড়ি ফেরানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই কথা মতো আগামীকাল আজমীর থেকে হুগলি জেলার ডানকুনি স্টেশনে আসছে বিশেষ ট্রেনে ফিরছে আটকে পরা মানুষরা।তাই আজ […]
এবার করোনার গ্রাসে তালের রসের তৈরি পাটালি গুড় ! শোচনীয় ব্যবসায়ীদের অবস্থা !!
দ:২৪পরগনা, ৪ মে:- খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন ! দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম্য এলাকায় চৈত্র-বৈশাখ মাসে তাল গাছের রস থেকে তৈরি হয় বাঙালির প্রিয় আহারের মধ্যে পাটালি গুড় অত্যন্ত লোভনীয়।। গ্রামের কিছু ব্যবসায়ী নিজের জীবন বাজি রেখে বৃহৎ তাল গাছে হাড়ি বেঁধে রস সংগ্রহ করে। সেই রস ফুঁটিয়ে তৈরি হয় তালের রসের গুড়। বাঙালির […]

