হুগলি,৫ মে:- করোনা রোগে আক্রান্ত হওয়া কি অভিশাপ ? তাই কি এমন অমানবিক ব্যবহার করা হলো প্রশাসনের পক্ষ থেকে করণা আক্রান্ত ব্যক্তির ? গত ২৩ তারিখ গটুর লক্ষণ মালিকের করোনা পজিটিভ ধরা পড়ে চুঁচুড়া হাসপাতালে। লক্ষণ বাবু ১৯ তারিখ শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে চিকিৎসা করতে আসে।ডাক্তার তাকে প্রাথমিকভাবে ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছিল কিন্তু তার শ্বাসকষ্ট থাকায় সে বারবার হাসপাতালে ভর্তি হতে চায় এবং শ্বাসকষ্ট নিয়ে বসে থাকে হাসপাতালে বাইরে। আমরা খবর করার পর তাকে হাসপাতালে ভর্তি নেয়া হয়েছিল। এবং তারপরই সোয়াব টেস্টে ধরা পড়ে তার করোনা পজেটিভ। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতাল।সেখানেই তার চিকিৎসা চলতে শুরু হয়। এছাড়াও তার বাড়ির আট জনকে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর কোয়ারেন্টাইন সেন্টারে।বর্তমানে তারা এখনো কোরেন্টিনে সেন্টার রয়েছে পরিবারের লোক।লক্ষণ বাবু বর্তমানে সুস্থ হয়েছেন। গতকাল রাত্তিরে তাকে অ্যাম্বুলেন্সে করে গোটুর ব্রিজের কাছে নামিয়ে দিয়ে চলে যায় ওই এম্বুলেন্স।যেখান থেকে তার বাড়ি দূরত্ব অনেকটাই। যদিও তিনি তাদের বলেছিলেন বাড়িতে পৌঁছে দেয়ার জন্য কিন্তু এম্বুলেন্স তা শুনতে চাইনি তাকে সেখানেই নামিয়ে দিয়ে যায়।সবথেকে বড় বিষয় সেই সময় এখানে কোনো প্রশাসনিক এর কর্তারা ছিলেন না।তিনি ওই রাতে পড়েন অথৈ জলে।কারণ তার বাড়ির লোক রয়েছে কোরেন্টিন সেন্টারে।তিনি বাড়ি কিভাবে ঢুকবেন সেটাই তিনি ভেবে পাচ্ছিলেন না।যদিও তিনি শারীরিকভাবে এখনো দুর্বল। তবু তিনি বাড়ি পৌঁছান এবং প্রতিবেশীদের সাহায্যে ঘরে তালা ভেঙে ঢোকেন বাড়িতে।কিন্তু বাড়ি ঢুকেই তিনি পড়েন আরো বিপদে কারণ তিনি খাবেন কি ? রাতে মুড়ি ও জল খেয়ে কাটান তিনি। বর্তমানে তিনি রয়েছেন তার বাড়িতে নেই খাবার দাবার নেই পরিবারের লোক একাকী চরম কষ্টের মধ্যে রয়েছেন তিনি।তার কাছে এই বিষয়টি যথেষ্টই বেদনাদায়ক সংসারের দায়ভার সামলাতে সবজি ব্যবসা তিনি করতেন। মাঠে সবজিও চাষ ছিলো তার,সেগুলো বিক্রি করার তাগিদেই এলাকার বাজারে সবজি বিক্রি করতে গিয়ে আক্রান্ত হন তিনি।কিন্তু তারপর সরকারি তৎপরতা ছিল কিন্তু সুস্থ হওয়ার পর আর দেখা নেই কারুর।
Related Articles
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর।
হুগলি,১০ ফেব্রুয়ারি:- ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর।পুলিশ জানিয়েছে মৃতের নাম রমা নাথ (৪৮ ) তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন।সোমবার বেলা বারোটা নাগাদ শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ দিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা।ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে […]
পদ্মশ্রী শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১১ ডিসেম্বর:- প্রাক্তন অলিম্পিক ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার কোনও রাস্তার নাম না থাকলে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৩ দিনের দীঘা সফরে রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলা প্রশাসনকে ওই নির্দেশ দেন তিনি। এবিষয়ে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের […]
শেষ হলো রাজ্যের সুদীর্ঘ সাত দফার নির্বাচন পর্ব।
কলকাতা, ১ জুন:- শেষ হল রাজ্যের সুদীর্ঘ সাত দফার নির্বাচন পর্ব।সারা দেশের পাশাপাশি ভোট সপ্তমিতে এদিন রাজ্যের ৯টি আসনে হয়েছে ভোটগ্রহন। বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, যাদবপুর, জয়নগর, দক্ষিণ ৭ কলকাতা, উত্তর ৭ কলকাতা এবং মথুরাপুরে হয়েছে শেষ দফায় লোকসভা নির্বাচন। বরানগরে উপনির্বাচন হয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব।ছে। কমিশন সূত্রের […]








