হুগলি,৫ মে:- করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে মানুষকে আতঙ্কিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব জানা। বাড়ি সিঙ্গুরের নন্দন বাটি এলাকায় । অভিযুক্ত ব্যক্তিকে আজ চন্দন নগর আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ব্যক্তিটি গতকাল সোশ্যাল মিডিয়ায় করোনা সম্পর্কে একটি পোষ্ট করেন। তাতে তিনি লেখেন , “সিঙ্গুরে ৬১ জন সন্দেহে ২টো কনফার্ম কেস সিঙ্গুর থানায় আজকের মিটিং”। এটা পুলিশের নজরে আসার পর ই তৎপর হয় পুলিশ। খোঁজ খবর নিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আনে পুলিশ । আই পি সি 469, 505/1B,504, ধারায় অভিযুক্ত সজ্ঞীব জানার বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ।
Related Articles
কোভিড নিয়ে বৈঠক শেষে দুর্গাপুর স্টেশন বাজারে অভিযানে খোদ দুর্গাপুরের মহকুমা শাসক।
দুর্গাপুর, ২৮ এপ্রিল:- পশ্চিম বর্ধমানের জেলা শাসকের সাথে কোভিড নিয়ে বৈঠক শেষে বুধবার সন্ধ্যেতে দুর্গাপুর স্টেশন বাজারে অভিযানে খোদ দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। কোকওভেন থানার পুলিশকে সাথে নিয়ে এইদিন এই অভিযান চালান দুর্গাপুরের মহকুমা শাসক। বাজারে আসা সাধারণ মানুষ যারা মাক্স পড়েননি তাদের নিজের হাতে ধরলেন মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। প্রায় বারো জনকে সরকারী […]
হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। এই ঘটনায় গ্রেফতার বেড়ে ১৩।
হাওড়া,২ মে:- হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে পুলিশি নিগ্রহের ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শাকিব। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।শাকিব গ্রেফতার হওয়ায় এই ঘটনায় গ্রেফতার করা হল মোট ১৩ জনকে। এর আগে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩৩২ সহ […]
পূর্ত দপ্তরের কাজের জন্য রাতের দিকে বালির নিমতলা হয়ে ঘুরপথে চলবে গাড়ি।
হাওড়া, ২০ নভেম্বর:- পূর্ত দপ্তরের কাজের জন্য রাতের দিকে বালির নিমতলা হয়ে ঘুরপথে চলবে সব গাড়ি। শনিবার রাত ১১টা থেকে পুরানো বালি ব্রিজের সাউথ ভায়াডাক (বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা) রাস্তা ব্রিজের কাজের জন্য বেশ কয়েকদিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি রাস্তা বন্ধ রেখে মেরামতের কাজ চলবে। এরজন্য দক্ষিণেশ্বর […]







