নবান্ন,হাওড়া,৫ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।এই নিয়ে রাজ্যে মোট ৬৮ জনের করোনায় মৃত্যু হল বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন । তিনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৩৪৪।ইতিমধ্যেই মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৯৪০ জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্রসচিব জানান।তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৪৬ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এই নিয়ে রাজ্যে মোট ২৬৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন। স্বরাষ্ট্র সচিব আরো জানিয়েছেন গতকাল থেকে আজ পর্যন্ত আরো প্রায় দুহাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
Related Articles
হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে খুলল ব্যাঙ্ক। গ্রাহকদের লম্বা লাইন।
হাওড়া,৬ মে:- মানুষের অসুবিধার কথা মাথায় রেখে হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা ব্যাঙ্কগুলিকে আজ থেকে শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশ আসার পরই কন্টেনমেন্ট এলাকার বাইরে রয়েছে এমন ব্যাঙ্কগুলি আজ বুধবার থেকে খোলা হয়েছে। ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই এদিন বিভিন্ন ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ে। বিশেষ করে মাসের শুরুতে […]
পারিবারিক অশান্তি থামাতে গিয়ে জখম তৃণমূল নেতা।
হুগলি , ২৬ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে সংঘর্ষের ঘটনা ঘটলো গোঘাটের বাবুরামপুরে।অশান্তি থামাতে গিয়ে জখম হলেন স্থানীয় তৃণমূল নেতা ফরিদ খান।রবিবার বাবুরামপুরে পারিবারিক অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।খবর পেয়ে অশান্তি থামাতে যান তৃণমূল নেতা।সেখানেই দুপক্ষের অশান্তির মাঝে পরে আহত হন তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন।আহতদের কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর ঘটনাস্থলে যান গোঘাট থানার […]
করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু।
পু:মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতংক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবংগের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর এঞ্জেল চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে […]








