সুদীপ দাস,৫ মে:- মগরার গজঘন্টায় অজানা জন্তুর আতঙ্ক মেটাতে এবার ঘটনাস্থল পরিদর্শন করলো ব্যান্ডেলের পশু বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। গোটা ঘটনা খতিয়ে দেখে চন্দনবাবুর অনুমান সেটি ভারতীয় প্রজাতির হায়না ছিলো। লকডাউনের জেরে পরিবেশ অনেকটা শান্ত হয়ে যাওয়ায় কোনভাবে সেই প্রানীটি লোকালয়ে ঢুকে পড়েছে। পাশাপাশি তিনি বলেন হায়না মূলতঃ দলবদ্ধভাবে শিকারে বের হলেও ভারতীয় হায়না কখনো-সখনো একাই শিকারে বের হয়। আর কুকুর তাদের কাছে খুব প্রিয় খাদ্য। সেদিন সিঁড়ির নীচে কুকুরটির ধর লুকিয়ে রেখেছিলো। হয়তো ভোরের আলো ফুটে যাওয়ায় সে কুকুরটির মাথা নিয়ে চম্পট দিয়েছে। তবে কুকুরটির বাকি অংশ সেখানে রাখা থাকলে হায়নাটি আবার আসতো।
Related Articles
হাওড়ায় বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।
হাওড়া, ১ জানুয়ারি:- ইংরেজি বছরের প্রথম দিনেই দুর্ঘটনা হাওড়ায়। আন্দুল থেকে হাওড়া আসার পথে যাত্রীবোঝাই বাসের সাথে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। হাওড়াগামী বাস যখন আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ ব্রিজে উঠছিল সেই সময় উল্টোদিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে বাসে। দুর্ঘটনায় আহতদের নিয়ে […]
শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার ,১৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঞ্চে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শ্রম দপ্তরের আধিকারিকরা। Post Views: 317
কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছেন। হাওড়ায় বললেন অধীর।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর রঞ্জন চৌধুরী ছিলেন দলের মধ্যে পুরোপুরি ‘মমতা-বিরোধী’। তুলনায় দলে ‘নরমপন্থী’ ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ শুভঙ্করকে প্রদেশ সভাপতির দায়িত্বে এবার আনা হয়েছে। এ বিষয়ে রবিবার বিকেলে হাওড়ায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি (শুভঙ্কর […]








