পশ্চিম মেদিনীপুর , ২৯ সেপ্টেম্বর :-কৃষি বিল লোকসভায় পাস হওয়ার পর এই নিয়ে সারা দেশ জুড়ে শরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। অপরদিক এই আইনের সমর্থনে সারা দেশ জুড়ে বিজেপি মিছিল ও পথসভা করছে। মঙ্গলবারও কৃষি আইনের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুর এলাকায় একটি পথসভায় যোগ দেন রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি […]
জেলা
সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ কারার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৩০ জন কেএলও লিংকম্যানের হাত চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এবং আগামীকাল আরও ১৬১ জন কেএলও লিংকম্যানের হাতে নিয়োগ প্রত্র তুলে দেওয়া হবে। এবং চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চা শ্রমিকদের আবাসন তৈরি করে দেবেন। […]
বেতন বৃদ্ধির দাবিতে ওন্দা সুপার স্পেশালিটি কোরোনা হসপিটালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।
বাঁকুড়া , ২৯ সেপ্টেম্বর:- যখন সারাবিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত সেইসময় পশ্চিমবঙ্গ সরকার বেশকিছু সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছিল, তারমধ্যে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালকে কোভিড হসপিটালে হিসাবে চিহ্নিত করা হয়। সোমবার সকাল থেকেই সেই হসপিটালের গেটের সামনে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ করেন। এই বিক্ষোভে সামিল হয় প্রায় 60 […]
শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে ১৫ লক্ষ টাকার বিদেশী মদ সহ গ্রেফতার দুই
শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের গান্ধিমোড় এলাকায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনায় ওই গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। এবং গাড়ি সহ ধৃত দুজনকে […]
‘কৃষক সম্মান নিধি’র টাকা এরাজ্যের এক জনও তা পাননি :- সায়ন্তন বসু ।
বাঁকুড়া , ২৯ সেপ্টেম্বর:- দেশের প্রায় সমস্ত রাজ্যের কৃষক কেন্দ্রীয় ‘কৃষক সম্মান নিধি’র টাকা পেলেও এরাজ্যের এক জনও তা পাননি। কারণ রাজ্য সরকার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কেন্দ্রের কাছে জমা দেননি’। দাবী বিজেপির রাজ্যস্তরীয় নেতা সায়ন্তন বসুর। মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের তরফে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে তিনি আরো বলেন, কেন্দ্রের তরফে বারবার কৃষকদের […]
গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি।
হাওড়া , ২৯ সেপ্টেম্বর:- থানায় অভিযোগ জমা পড়েছিল প্রায় মাসখানেক আগে। এরপর থেকেই তদন্ত শুরু হয়েছিল। পরে মন্ত্রীর নির্দেশের পর আরও তৎপরতা শুরু হয়। শেষমেশ বালির তোলাবাজি-কান্ডে গ্রেফতার হলেন অভিযুক্ত বিজেপি নেতা। তোলাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বালি বিজেপির মন্ডল-১ এর সভাপতি রাজা গোস্বামী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বালি থানার পুলিশ […]
অর্ডার দিয়ে মাল চুরি। উদ্ধার চোরাই মাল। পুলিশ হেফাজতে দুই অভিযুক্ত।
হাওড়া , ২৯ সেপ্টেম্বর:- অর্ডার দিয়ে মাল চুরির ঘটনার তদন্তে নেমে চোরাই মাল সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়ার লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েক বস্তা লোহার পেরেক। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর , গত ২৫ সেপ্টেম্বর হাওড়ায় লিলুয়া থানার পুলিশ অভিযোগ পায় যে কিছু অপরিচিত ব্যক্তি অর্ডার দিয়ে বেশ কয়েক বস্তা লোহার পেরেক […]
ফের আইপিএল বেটিং চক্রের পর্দাফাঁস।
হুগলি , ২৯ সেপ্টেম্বর:- আইপিএল বেটিং চক্রের পর্দাফাঁস। আইপিএল শুরু হতেই বেটিংয়ের রমরমা কারবার শুরু হয়েছে। সোমাবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ হানা দেয় কোন্নগরের ধর্মডাঙা এলাকার একটি বাড়িতে। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কে জিতবে সেটা নিয়ে চলছিল বেটিং। ফলে পুলিশের হাতে ধরা পড়ে যায় ৮ জন। তারাই […]
মঙ্গলবার রাতে জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ার ৫০টি ওয়ার্ডে।
হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- পাইপলাইনের জরুরি মেরামতির জন্য হাওড়ায় মঙ্গলবার রাতে জল সরবারাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে এই খবর জানা গেছে। পাশাপাশি, জল সরবারাহের পরিবর্তিত সময়সূচী আগামী নভেম্বর মাস পর্যন্ত বহাল রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, হাওড়া পুরসভার ১ থেকে ৫০ নং ওয়ার্ডে মঙ্গলবার রাতের জল সরবারাহ বন্ধ থাকবে। কোনা ইউজিআর সারাই, টিকিয়াপাড়ার জলের লাইনের […]
জাল নোট পাচার। কারাদণ্ড যুবকের।
হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- জাল নোট পাচারের দায়ে কারাদণ্ড হল প্রসেনজিৎ সিংহ নামের এক যুবকের। সোমবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। সরকারি আইনজীবী সৌমেন সেন জানান, দোষীর বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসেনজিতের বাড়ি মালদার […]

