শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের গান্ধিমোড় এলাকায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনায় ওই গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। এবং গাড়ি সহ ধৃত দুজনকে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম ফয়জল খান(২০) মহম্মদ জাবেদ(১৮)। এদের মধ্যে ফয়জল মোরাদাবাদ ফয়জলপুর ও জাবেদ আবদুল্লাপুর এলাকার বাসিন্দা। এই বিষয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উদ্ধার হওয়া বিদেশী মদগুলো অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ওই গাড়ি থেকে প্রায় ৪৫০ কার্টুন বিদেশী মদ উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Related Articles
স্যানিটাইজ করার নামে বাড়ি বাড়ি টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।
সুদীপ দাস,২৫ এপ্রিল:- এবারে এলাকা স্যানোটাইজ করার নামে বাড়ি-বাড়ি গিয়ে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে গঙ্গাতলা জ্যোতিষ সরনীতে। অভিযুক্ত ওই তৃণমূল নেত্রীর নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য্য। স্থানীয়দের বক্তব্য শুক্রবার রাতে শর্মিষ্ঠা দেবী এলাকারই কয়েকজনকে নিয়ে বাড়ি-বাড়ি যায়। এলাকা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার দেওয়ার নামে বাড়ির লোকদের কাছ […]
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তি।
হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন […]
সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। হাওড়ায় রাস্তাঘাট প্রায় শুনশান। টহল দিচ্ছে পুলিশ।
হাওড়া , ২৫ জুলাই:- কোভিড সংক্রমণ ঠেকাতে সারা রাজ্যে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। আজও সকাল থেকে হাওড়ার রাস্তায় সক্রিয় পুলিশ। চলছে নজরদারি। সকাল থেকেই রাস্তায় সম্পূর্ণ লকডাউনের ছবি দেখা যাচ্ছে। হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশবাহিনী শহরের বিভিন্ন অঞ্চলে টহলদারি চালাচ্ছে। দোকানপাট পুরোপুরি বন্ধ। রাস্তায় গাড়িও দেখা যাচ্ছে না। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বেরলে […]






