হুগলি , ২৯ সেপ্টেম্বর:- আইপিএল বেটিং চক্রের পর্দাফাঁস। আইপিএল শুরু হতেই বেটিংয়ের রমরমা কারবার শুরু হয়েছে। সোমাবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ হানা দেয় কোন্নগরের ধর্মডাঙা এলাকার একটি বাড়িতে। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কে জিতবে সেটা নিয়ে চলছিল বেটিং। ফলে পুলিশের হাতে ধরা পড়ে যায় ৮ জন। তারাই বেটিং চক্র চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ১২ টি মোবাইল ফোন এবং কয়েকটি ল্যাপটপ। তাঁদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়। এই চক্রের পিছনে আরও কেউ আছে কিনা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।
Related Articles
লক্ষ্য ২০২৪, পাখির চোখ পঞ্চায়েতেও, হাওড়ায় দলের কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে গেলেন স্মৃতি।
হাওড়া, ১৭ এপ্রিল:- আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচন এবং তার আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এদিন হাওড়ায় এসে দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের পর তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি। তবে তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। দলের কর্মকর্তাদের নিয়ে এদিনের […]
১৫ বছরের বেশি বয়স পেরোনো বাসকে চালাতে আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবহন দপ্তর।
হুগলি, ২৪ আগস্ট:- ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও এবার থেকে চলতে পারে বাস! এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন রাজ্য পরিবহন দফতর। গণপরিবহন যাতে বিঘ্নিত না হয় এবং স্বাস্থ্য ভালো থাকা বাসগুলি যাতে রাস্তায় চলতে পারে সেই দিকে নজর দিয়েছে পরিবহন দফতর। এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। মূলত গ্রীন ট্রাইবুনাল আইন অনুযায়ী প্রতি […]
হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের , আহত এক।
গোয়ালতোড় , ১৯ জুলাই:- হাতি তাড়াতে গিয়ে হাতিরেই হানায় প্রাণ গেল এক যুবকের পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গা তে । মৃত ওই যুবকের নাম কাল টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন । দুজনের বাড়ি গোহালডাঙ্গা তেই । স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে […]








