হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- পাইপলাইনের জরুরি মেরামতির জন্য হাওড়ায় মঙ্গলবার রাতে জল সরবারাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে এই খবর জানা গেছে। পাশাপাশি, জল সরবারাহের পরিবর্তিত সময়সূচী আগামী নভেম্বর মাস পর্যন্ত বহাল রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, হাওড়া পুরসভার ১ থেকে ৫০ নং ওয়ার্ডে মঙ্গলবার রাতের জল সরবারাহ বন্ধ থাকবে। কোনা ইউজিআর সারাই, টিকিয়াপাড়ার জলের লাইনের ভালভ পাল্টানো ও কাঁকড়াপাড়া লেনে পাইপ সারাইয়ের কাজ করা হবে। মঙ্গলবার সকাল ও বিকেলে জল সরবারাহ করা হলেও রাতের জল সরবারাহ বন্ধ থাকবে। বুধবার সকাল থেকেই শহরের ওইসব ওয়ার্ডে জল সরবারাহ স্বাভাবিক হয়ে যাবে বলে পুরসভা সূত্রে জানা গেছ। পুরসভার বক্তব্য, শহরের সর্বত্র জলের প্রেসার ঠিক রাখার কারণে এই রক্ষনাবেক্ষনের কাজ জরুরি হয়ে পড়েছে। গঙ্গার জোয়ারের সময়ের সাথে তাল রাখতেই জল সরবারাহের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সকালে ৬টা থেকে ৮টা, দুপুরে ১২-১৫ থেকে বেলা ১-৪৫ মিনিট এবং রাতে ৭টা থেকে ৯টা পর্যন্ত জল সরবারাহ করা হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।
Related Articles
তরুণীকে লক্ষ্য করে রাসায়নিক ছুড়ে মারার ঘটনায় চাঞ্চল্য উত্তরপাড়ায়।
হুগলি, ২৬ অক্টোবর:- উত্তরপাড়ায় এক তরুণীকে লক্ষ্য করে তরল রাসায়নিক পদার্থ ছুড়ে মারার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার শান্তিনগরে। এই ঘটনায় ওই তরুণী উত্তরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই তরুণী জানিয়েছেন মঙ্গলবার বিকেলে তিনি কাজের শেষে বাড়ি ফিরছিলেন। শান্তিনগরের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই পিছন দিক […]
রামমন্দির উদ্বোধন উপলক্ষে চুঁচুড়ায় পুজো ও যজ্ঞ করলেন সাংসদ লকেট।
হুগলি, ১৫ জানুয়ারি:- রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চুঁচুুড়া ষন্ডেশ্বর মন্দিরে পুজো যজ্ঞ করলেন হুগলি সাংসদ। লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেতা কর্মিদের নিয়ে সকালে ষন্ডেশ্বরতলা মন্দিরে আসেন। পুজো করেন।পুজো শেষে গঙ্গার ঘাটে শান্তি কল্যাণ যজ্ঞ সম্পন্ন করেন। সাংসদ বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ শে জানুয়ারী, মকর সংক্রান্তির মত পবিত্র দিনে যজ্ঞ করলাম। […]
দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা, ২২ সেপ্টেম্বর: কয়েকদিনের টানা বর্ষনে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন এই সব জেলার অসংখ্য মানুষ। দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকায় ত্রান ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। […]









