বাঁকুড়া , ২৯ সেপ্টেম্বর:- দেশের প্রায় সমস্ত রাজ্যের কৃষক কেন্দ্রীয় ‘কৃষক সম্মান নিধি’র টাকা পেলেও এরাজ্যের এক জনও তা পাননি। কারণ রাজ্য সরকার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কেন্দ্রের কাছে জমা দেননি’। দাবী বিজেপির রাজ্যস্তরীয় নেতা সায়ন্তন বসুর। মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের তরফে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে তিনি আরো বলেন, কেন্দ্রের তরফে বারবার কৃষকদের ব্যাঙ্কে সংক্রান্ত তথ্য চাইলেও তা না দিয়ে রাজ্যকে সরাসরি টাকা দিতে বলা হচ্ছে। কারণ শাসক দল এখান থেকেও ‘কাটমানি’ খাবে বলে তিনি দাবি করেন। এই মুহূর্তে বহুচর্চিত কৃষি বিল নিয়ে বলতে গিয়ে সায়ন্তন বসু বলেন, মানুষকে নীলকর সাহেবদের উদাহরণ তুলে ধরে ভুল বোঝানো হচ্ছে। আইনে স্পষ্ট বলা আছে, একজন কৃষক যেখানে চাইবেন সেখানেই তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এই আইনের ফলে কৃষক তার উৎপাদিত ন্যাহ্য দাম পাবে বলেও সায়ন্তন বসু দাবি করেন।
Related Articles
নদী ভাঙ্গন সমস্যা নিয়ে, দিল্লী যাচ্ছেন বিধানসভার এক প্রতিনিধি দল।
কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে বিধানসভার এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। ১২ সদস্যের ওই প্রতিনিধি দলের সরকারপক্ষের সাতজন ও বিরোধী দলের পাঁচজন বিধায়ক থাকবেন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে আজ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ […]
অব্যবস্থার অভিযোগে পাভলভ হাসপাতাল সুপারকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ১৮ জুন:- অব্যবস্থার অভিযোগে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রথম সারির মানসিক চিকিৎসাকেন্দ্র পাভলভ হাসপাতালের সুপারকে শোকজ করেছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে গত এপ্রিল ও মে মাসে দু দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করা হয়। এর পর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। সেই […]
করোনার থাবায় পুরির পর আটকে গেলো ৬২৪ বছরের মাহেশের রথের চাকা।
হুগলি ,৩০ মে:-পুরির রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো আগেই,এবার মাহেশের রথযাত্রাও বন্ধ হলো। মাহেশের রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।আগামী ২৩ শে জুন ৮ই আষাঢ় রথযাত্রা উৎসব।পুরির পরেই ভারতের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথযাত্রা। এবার ৬২৪ বছরে পদার্পন করবে।করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় উৎসব জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা […]








