এই মুহূর্তে জেলা

রীতি মেনেই বেলুড় সারদাপীঠে চলছে জগদ্ধাত্রী পুজো।

হাওড়া , ২৩ নভেম্বর:- প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হল ৭৫তম জগদ্ধাত্রী পুজো। নিয়মমতো নবমীতে তিন প্রহরে পুজো হয়। সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো। আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারোটায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা। বিকেল চারটেয় হোম। সন্ধে সাড়ে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার রামকৃষ্ণপুর অঞ্চলের ঐতিহ্য বহন করে চলেছে ‘কিশলয়’ এর জগদ্ধাত্রী পুজো।

হাওড়া , ২৩ নভেম্বর:- হাওড়ার রামকৃষ্ণপুর অঞ্চলের তারাপদ বসু লেনের কয়েকজন অধিবাসী মিলে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন আজ থেকে ৪৩ বছর আগে। এই পুজো ওই অঞ্চলের আদি পুজো হিসাবেই পরিচিত। সেই পুজোর এবছর ৪৪তম বর্ষ। প্রখ্যাত ঐতিহাসিক ডঃ নিমাই সাধন বসু ১৯৭৭ সাল থেকে আমৃত্যু এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন বলে ক্লাব সভ্যরা জানান। […]

এই মুহূর্তে জেলা

নবমীতে জৌলুশহীন নিয়মরক্ষার পুজো , তাই মন খারাপ সাবেক ফরাসডাঙার।

হুগলি , ২৩ নভেম্বর:- আকর্ষণীয় মন্ডপ থেকে ভুবন মোহিনী আধুনিক আলোর ঝলকানীর দেখা নেই। চোখে পড়েনি জিটি রোড ও দিল্লী রোডে যান বাহনের ভিড় ও কালো মাথার জনস্রোত। দেখা যায়নি মন্ডপে মন্ডপে ভিড় করে ঢাকের তালে উদোক্তাদের উন্মাদনার দৃশ্য। করোনা ভাইরাসের কারণে এক ঝটকায় বদলে গিয়েছে চিরাচরিত চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর চেনা ছবি। করোনা পর্বে […]

এই মুহূর্তে জেলা

মাথাভাঙায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে শুটআউট–বোমাবাজি, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী

কোচবিহার , ২২ নভেম্বর:- মাথাভাঙায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের এক কর্মী। গতকাল রাতে মাথাভাঙা থানার হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আব্দুল জলিল মিয়াঁ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে কোচবিহারের একটি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল , সিপিএম , কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না – লকেট চ্যাটার্জী।

হুগলি , ২২ নভেম্বর:- তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না। ২০০-র বেশী আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। দাবী হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর। রবিবার বিকেলে হুগলির চন্দননগরে বেশকয়েকটি পুজো মন্ডপ ঘরে দেখেন তিনি। চন্দননগর সুভাষপল্লীর পুজো মন্ডপে গিয়ে মায়ের দর্শন করেন সাংসদ। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের বলেন পশ্চিমবঙ্গে বিজেপি একাই লড়ছে। […]

এই মুহূর্তে জেলা

জগদ্ধাত্রী পুজোর অধিবাস বেলুড় মঠ সারদাপীঠে।

হাওড়া , ২২ নভেম্বর:- পরম্পরা ও রীতি মেনেই রবিবার সন্ধ্যায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পর বেলুড় মঠ সারদাপীঠে দেবী জগদ্ধাত্রীর অধিবাস হল। আগামীকাল সোমবার সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হবে। এবার করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ ৭৫ […]

এই মুহূর্তে জেলা

সাঁকরাইলে জুটমিলে বিধ্বংসী আগুন।

হাওড়া , ২২ নভেম্বর:- রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বেলভেডিয়ার জুটমিলে ভয়াবহ আগুন লাগে। এই জুট মিলটি পোড়ামিল নামেও পরিচিত। জানা গেছে, এখানে পাটের উৎপাদিত পণ্য ও কাঁচামাল মিলে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।দমকলের ৬ টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, মিলের বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট […]

এই মুহূর্তে জেলা

বারাসত সন্তোষপুরের গোসালায় এসে শাসক দলকে একহাত নিলেন দিলীপ ঘোষ।

বারাসত , ২২ নভেম্বর:- বারাসত সন্তোষপুরের গোসালায় এসে শাসক দলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন গোপাষ্টমী ভারতবর্ষের সংস্কৃতি,যারা জানেন না তারা অনেক কিছু বলবেন ,যারা ভারতবর্ষ, বাংলার কিছু জানে না,তারা শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ইংল্যান্ডের দিকে তাকিয়ে আছে এতদিন তারা গোপাষ্টমী, এবং ভারতবর্ষ সম্পর্কে কিছু বুঝবেন না। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেখানে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বামেদের মহামিছিল।

হাওড়া , ২২ নভেম্বর:- আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলির ডাকে আজ হাওড়ায় বালিখাল থেকে বি.গার্ডেন পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহামিছিলের নেতৃত্বে ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, বিপ্লব মজুমদার, ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ বামফ্রন্ট নেতৃবৃন্দ। বালিখাল থেকে সকাল ৯ টা নাগাদ শুরু হয় ওই মিছিল। এরপর জিটি […]

এই মুহূর্তে জেলা

সকাল হতেই চন্দননগরে শুরু হয়েছে মহাষ্টমীর পুজোপাঠ।

সুদীপ দাস , ২২ নভেম্বর:- সকাল হতেই চন্দননগরে শুরু হয়েছে মহাষ্টমীর পুজোপাঠ। মন্ডপে-মন্ডপে পুরোহিতের মন্ত্রচ্চারন। কোন কোন মন্ডপে আবার রিতি মেনে অষ্টমী তিথিতে চলে কুমারী পুজো। সকাল থেকেই তাই পুজো দেখতে বিভিন্ন মন্ডপের সামনে উপস্থিত সাধারন মানুষ। আগামীকাল মহানবমী। জগদ্ধাত্রী মায়ের প্রধান পুজোপাঠ মহানবমীতেই সমাপন হয়। নবমীতেও অনেক বারোয়ারিতে কুমারী পুজো হয়ে থাকে। তাঁর আগে […]