হাওড়া , ২২ নভেম্বর:- আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলির ডাকে আজ হাওড়ায় বালিখাল থেকে বি.গার্ডেন পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহামিছিলের নেতৃত্বে ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, বিপ্লব মজুমদার, ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ বামফ্রন্ট নেতৃবৃন্দ। বালিখাল থেকে সকাল ৯ টা নাগাদ শুরু হয় ওই মিছিল। এরপর জিটি রোড বরাবর ওই মিছিল প্রায় ১৬ কিমি. রাস্তা পরিক্রমা করে শেষ হবে শিবপুর বি.গার্ডেনের সামনে। উল্লেখ্য, জনগণের জীবন-জীবিকা ও ঐক্য রক্ষা করতে, দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে এবং কেন্দ্রীয় সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। তারই সমর্থনে এদিন মহামিছিল হয় হাওড়ায়।
Related Articles
ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে পালিত হবে সারাদেশে একদিন, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ আগস্ট:- কন্যাশ্রী দিবস সারা দেশে এক দিন ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে হিসাবে পালিত হবে। কন্যাশ্রী দিবসের একদশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সোমবার এই প্রত্যয় ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কন্যাশ্রী দিবসে কলকাতার ধনধান্য অডিটরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই এদিন মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ কন্যাশ্রী একটি […]
যে রাঁধে সে চুলও বাঁধে।
নদীয়া,৪ মে:- কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে।।করোনা মহামারিতে রাজ্যের যখন সংকটময় পরিস্থিতি। ঠিক সেই সময় সংসারের হাল ধরতে টোটোগাড়ি নিয়ে বেড়িয়ে পড়লেন রানাঘাট আনুলিয়া ঘোড়াগাছার গৃহবধু টুম্পা সরকার। লক ডাউনে স্বামী কর্মহীন হয়ে পড়ায় এবার তিনি টোটো নিয়ে বেড়িয়ে পড়ছেন। তবে ওই মহিলা টোটো চালক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছেন দুরত্ব অর্থাৎ বসার […]
এবার মায়ানমারের বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পাঠানো হবে।
কলকাতা, ৪ এপ্রিল:- উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের পর এবার মায়ানমারের বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পাঠানো হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পিএল হরনাদ জানিয়েছেন। প্রথম পর্যায়ে কলকাতা তিন হাজার টন সিমেন্ট নতুন পথে উত্তর পূর্ব ভারতে […]








