বারাসত , ২২ নভেম্বর:- বারাসত সন্তোষপুরের গোসালায় এসে শাসক দলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন গোপাষ্টমী ভারতবর্ষের সংস্কৃতি,যারা জানেন না তারা অনেক কিছু বলবেন ,যারা ভারতবর্ষ, বাংলার কিছু জানে না,তারা শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ইংল্যান্ডের দিকে তাকিয়ে আছে এতদিন তারা গোপাষ্টমী, এবং ভারতবর্ষ সম্পর্কে কিছু বুঝবেন না। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেখানে গো পালন পশু পালন একটা বড় অর্থনীতির অংশ। এছাড়াও তৃণমূল সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের করা মন্তব্যের পাল্টা কটাক্ষ দিলীপ বাবুর। সন্তোষপুরে সুরভি সদন গোসালায়, গাও সেভা ও গোবরধন পুজো উপলক্ষে দুপুর ১টা নাগাদ উপস্থিত হলেন দিলীপ ঘোষ। বিজেপি কর্মী সমর্থকদের বাইক র্যালি সামনে, পিছনে গাড়ি করে প্রবেশ করলনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গো মাতার জয় এর স্লোগান দিয়ে দিলীপ ঘোষ কে স্বাগত জানলো বিজেপি কর্মী সমর্থকেরা।
Related Articles
তুফানগঞ্জের দেওচড়াইয়ে বিজেপি রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জীকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদে পথ অবরোধ।
কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- কোচবিহার জেলার তুফানগঞ্জের দেওচড়াইয়ে বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জী। অভিযোগ, চুলকানি বাজার এলাকায় বিজেপি কর্মী কাজি রাহুল হোসেনের জমিতে ট্রাক্টর চালিয়ে ধান চাষ নষ্ট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার সরজমিনে দেখতে গেলে বিজেপি প্রতিনিধি দলকে ঘেরায় করে আক্রমণ করতে যায় এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী বলে অভিযোগ। ঘটনার পরেই […]
অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।
কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি। আগের […]
সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।
হাওড়া, ১৯ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে শনিবার সকালে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।সাঁতরাগাছি রেল ওভারব্রিজের মেরামতের কাজ শুরু হওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে। যানজট যাতে না ছড়ায় তারজন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এদিন দাসনগর থানার উদ্যোগে সকালে অস্থায়ী গার্ডরেল বসিয়ে […]








