হাওড়া , ২২ নভেম্বর:- রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বেলভেডিয়ার জুটমিলে ভয়াবহ আগুন লাগে। এই জুট মিলটি পোড়ামিল নামেও পরিচিত। জানা গেছে, এখানে পাটের উৎপাদিত পণ্য ও কাঁচামাল মিলে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।দমকলের ৬ টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, মিলের বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট বা মেশিনের মধ্যে কোনও সমস্যা থেকেও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জানতে ফরেনসিক তদন্ত হবে। যখন এই ঘটনা ঘটে তখন মিলে শ্রমিকরা থাকলেও কোনও হতাহতের খবর নেই।
Related Articles
রাজ্যের সঙ্গে সংঘাত, রাজধর্ম পালনের দাবি রাজ্যপালের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার আগে নতুন করে তাঁকে উদ্বেগে ফেলতে চান না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজ ভবনে আজ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে পাঠানো তাঁর দুটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন বিষয় গোপনীয়ই থাকা উচিত। যেহুতু মু্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন তাই তাঁকে নতুন করে […]
শ্রীরামপুরে গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ২৫ মার্চ:- শ্রীরামপুর প্রভাস নগরে গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধার, মৃতের নাম রেনু সাউ(৪০)। শুক্রবার সোয়া তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর পূর্বপারা এলাকায়। মৃতের স্বামী রমেশ সাউ কাপড় ফেরি করেন ভ্যানে করে। দুপুরে তার দশ বছরের ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে […]
তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর প্রবীর ঘোষাল এলেন শ্রীরামপুর সাংগঠনিক কার্ষালয়ে।
হুগলি , ২ ফেব্রুয়ারি:- সদ্য তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর প্রবীর ঘোষাল এলেন শ্রীরামপুর সাংগঠনিক কার্ষালয়ে। জেলা বিজেপি তরফে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। উপস্থিত ছিল জেলার উত্তরপাড়া বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভার বিজেপি কার্ষকর্তারা। এদিন আগাগোড়া খুশিতে ছিলেন প্রবীর ঘোষাল। আপ্লুত প্রবীর ঘোষাল বলেন,লড়াই […]










