এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে টাটার জমি দিদিমনির শাড়ির মতো সাদা হয়ে যাচ্ছে – দিলীপ ঘোষ।

হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের প্রবর্তক আশ্রম ঘুরে দেখলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত চন্দননগরের প্রবর্তক আশ্রম পরিদর্শন করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন চন্দননগরের অনেক ইতিহাস আছে, এখানে বহু জ্ঞানী গুণী মানুষ আসতেন। তবে সেইসব মনীষীদের স্মৃতি বিজড়িত স্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কিছু ভাবছেনা।বিজেপি রাজ্যে […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রী বিরসা মুন্ডার পর এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি ঘোষণা করেছেন।

বাঁকুড়া , ২৪ নভেম্বর:- মমতা ব্যানার্জি বিরসা মুন্ডার পর এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি ঘোষণা করেছেন। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে আজ এক প্রশাসনিক বৈঠকে জেলার মানুষরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না সে বিষয়ে আধিকারিকদের কাছে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, নেতাজি, বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের নামে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে সকাল থেকেই শুরু হয়ে গেল জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন

হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। কিন্তু এবার করোনা আবহের অনেকটাই প্রভাব পড়েছে জগদ্ধাত্রী পুজোয়। মঙ্গলবার চন্দননগরে দশমী। এদিন সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গার ঘাটে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। এবারে করোনার কারণে বন্ধ শোভাযাত্রা। তাই পুজো কমিটিগুলো শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন করছে।প্রতিমা নিরঞ্জনে সজাগ দৃষ্টি রাখছে চন্দননগর পুরনিগম ও চন্দননগর পুলিশ […]

এই মুহূর্তে জেলা

ভদ্রেশ্বরের তেঁতুলতলায় পুরুষরাই নারী বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করেন

হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম। এবার এই পুজো ২২৮ বছরে পদার্পন করেছে। এই প্রাচীন পুজোর এক অভিনব বৈশিষ্ঠ রয়েছে। মঙ্গলবার দশমীর দিনে এখানে দেখা গেল পুরুষরা নারী বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করছেন ।পুজো কমিটির সদস্যরা জানান এই বরণ প্রথা এখানে খুবই প্রাচীন দীর্ঘদিন ধরে চলে আসছে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ধূলাগোড়ে গরুবোঝাই লরি উল্টে দুর্ঘটনা। মৃত ১। জখম ৭ – ৮ জন।

হাওড়া , ২৪ নভেম্বর:- হাওড়ার ধূলাগোড়ে গরুবোঝাই লরি উল্টে দুর্ঘটনা। জানা গেছে, সামনের চাকা ফেটে উল্টে যায় লরিটি। মঙ্গলবার দুপুরে ৬ নং জাতীয় সড়কের খাঁ পাড়া মোড়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়িটি কলকাতায় যাচ্ছিল। মারা যান এক ব্যক্তি। জখম হন গাড়িতে থাকা বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূলাগোড় ট্রাফিক পুলিশ সূত্রের […]

এই মুহূর্তে জেলা

কোভিডের টিকা নিয়েও রাজনীতি মমতার

বাঁকুড়াঃ , ২৩ নভেম্বর:- করোনার টিকা বণ্টনের ব্যবস্থাপনা রাজ্যের হাতে তুলে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এব্যপারে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।বাঁকুড়ায় সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে রাজ্য সরকার নিজেই টিকা কিনে তা মানুষের মধ্যে বিলি করতে পারে। শুধু কোন সংস্থার কাছ থেকে টিকা নেওয়া […]

এই মুহূর্তে জেলা

বিষ্ণু খুনের মূল অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে কামারপাড়া বন্ধ।

হুগলি , ২৩ নভেম্বর:- চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল খুনের মূল অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে কামারপাড়া বন্ধ। প্রসঙ্গত গত অক্টোবর মাসের 10 তারিখে ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ার যুবক বিষ্ণু মালকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। এর পরেই চন্দননগর পুলিশ কমিশনারেট বিভিন্ন জায়গায় শুরু করে বিশাল এর খোঁজ। বিশালকে না পাওয়া […]

এই মুহূর্তে জেলা

১ লা ডিসেম্বর থেকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার – মুখ্যমন্ত্রী।

বাঁকুড়া , ২৩ নভেম্বর:- আজ সোমবার বাঁকুড়া সফরে গিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি জানিয়েছেন, বর্তমানে ১২০০ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ১ লা ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার’। তিনি আরো জানিয়েছেন, ১০০ দিনের কাজের টাকা দেরি করে পাঠাচ্ছে কেন্দ্র। রাজ্যে বিভিন্ন স্কিমে কাজ করলে সাধারণ মানুষের […]

এই মুহূর্তে জেলা

রীতি মেনেই বেলুড় সারদাপীঠে চলছে জগদ্ধাত্রী পুজো।

হাওড়া , ২৩ নভেম্বর:- প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হল ৭৫তম জগদ্ধাত্রী পুজো। নিয়মমতো নবমীতে তিন প্রহরে পুজো হয়। সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো। আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারোটায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা। বিকেল চারটেয় হোম। সন্ধে সাড়ে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার রামকৃষ্ণপুর অঞ্চলের ঐতিহ্য বহন করে চলেছে ‘কিশলয়’ এর জগদ্ধাত্রী পুজো।

হাওড়া , ২৩ নভেম্বর:- হাওড়ার রামকৃষ্ণপুর অঞ্চলের তারাপদ বসু লেনের কয়েকজন অধিবাসী মিলে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন আজ থেকে ৪৩ বছর আগে। এই পুজো ওই অঞ্চলের আদি পুজো হিসাবেই পরিচিত। সেই পুজোর এবছর ৪৪তম বর্ষ। প্রখ্যাত ঐতিহাসিক ডঃ নিমাই সাধন বসু ১৯৭৭ সাল থেকে আমৃত্যু এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন বলে ক্লাব সভ্যরা জানান। […]