হাওড়া , ২৫ নভেম্বর:- মিম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৫০ জন। বুধবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শাখার উদ্যোগে মধ্য হাওড়ার ১৯ নং ওয়ার্ডের টিকিয়াপাড়ায় আয়োজিত এক রক্তদান শিবিরে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শাখার সভাপতি ইসলামুদ্দিন লালা জানান, এদিন হাওড়ার টিকিয়াপাড়ায় তাঁদের রক্তদান শিবিরে ইসরার হোসেনের নেতৃত্বে প্রায় ৫০ জন মিম থেকে তাঁদের দলে যোগ দেন। উল্লেখ্য, রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।
Related Articles
বাড়িতে ঢুকে গেলো জল , শ্রীরামপুরে পথ অবরোধ বাসিন্দাদের।
হুগলি, ৩০ জুলাই:- গত দুদিনের টানা বর্ষণে হুগলি জেলার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এদিন সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও জমা জল কিন্তু এখনো সরানো যায়নি, ফলে বিক্ষোভে ফেটে পড়েছেন। শ্রীরামপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের রাইল্যান্ড রোডের ১৫০ টি পরিবারের অভিযোগ গত তিনদিনের বর্ষায় আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি। […]
পরিবারের পাশে থাকার আশ্বাস লক্ষ্মীর।
হাওড়া , ২২ আগস্ট:- হাওড়ার বি গার্ডেন থানা এলাকার সরকারি আবাসনের কোয়ার্টারের সামনে তড়িদাহত হয়ে বৃহস্পতিবার মারা যান দুই যুবক। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা আসেন।। এদের দুই পরিবারের সঙ্গে কথা বলতে এদের বাড়িতেও যান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। লক্ষ্মীরতন […]
সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের যাবতীয় দায়িত্ব নিজের হাতে তুলে নিল পরিবহন দপ্তর।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণাঅনুযায়ী সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের যাবতীয় দ্বায়িত্ব ও ব্যবস্থাপনা পরিবহণ দফতর নিজের হাতে তুলে নিল। উত্তর ২৪ পরগণার পেট্রোপোল, বনগাঁ এবং ঘোজাডাঙ্গা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, মালদহের মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি ও শিলিগুড়ি- এই ট্রাক টার্মিনাল গুলির দায়িত্ব এখন থেকে তারাই সামলাবে। আন্তর্জাতিক সীমানা থেকে ১৫ […]









