পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেল রাস্তার পাশে থাকা প্রায় দশ ফুট নিচের একটি ধান জমিতে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পাটাশোল এলাকায়। ওই ঘটনায় আহত কমবেশি প্রায় ৩০ জন। তবে ঘটনায় এখনো পর্যন্ত কোনো […]
জেলা
কেশপুরে এক সোনার দোকানের ডাকাতির ঘট্নায় চাঞ্চল্য
পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানিয়ড় বাজারে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়, সোনার দোকানের মালিক শ্যামল কুমার মন্ডল জানান সকালবেলায় দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে,পাশাপাশি খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা, সাথে সাথে স্থানীয় দোকানদারের তৎপরতায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার […]
পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলছে আজ ১০ ফেব্রুয়ারী থেকে।
হাওড়া , ১০ ফেব্রুয়ারি:- পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে চলেছে আজ ১০ ফেব্রুয়ারী থেকে। আজ ১০ ফেব্রুয়ারী থেকে বেলুড় মঠের প্রধান ফটক খোলা হবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেলে সাড়ে ৩টে থেকে সোয়া ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মঠের ফটক খোলা থাকবে বলে জানানো […]
ছবির প্রচারে হাওড়ায় অঙ্কুশ , বললেন এই মুহুর্তে রাজনীতিতে আসছি না।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- অঙ্কুশ ও ঐন্দ্রিলার একসঙ্গে প্রথম ছবি ‘ম্যাজিক’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছবির প্রচারে হাওড়ার রিভারসাইড আভানি মলে আসেন ছবির এই দুই প্রধান জুটি। ছবির সাফল্যের বিষয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনেই বেশ আশাবাদী। এদিন অঙ্কুশ দর্শকদের উদ্দেশ্যে বলেন, “এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। মানুষের কাছে গিয়ে মানুষের পাশে গিয়ে […]
স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সন্মানিত করল বৈদ্যবাটি পুরসভা।
হুগলি , ৯ ফেব্রুয়ারি:- করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে সামনেই সাড়িতে থেকে কাজ করা স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সন্মানিত করল বৈদ্যবাটি পুরসভা। মঙ্গলবার বৈদ্যবাটি পুরসভা স্বাস্থ্য ও সাফাই কর্মী মিলিয়ে প্রায় ৪০০ জনের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।সেখানে ছিলেন বিদায়ী পুরপ্রধান তথা পুরপ্রশাসক অরিন্দম গুই, সাফাই বিভেগের বিদায়ী চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, […]
ঘুসুড়িতে ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন , লক্ষ্মীরতনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিতর্ক।
হাওড়া , ৯ ফেব্রুয়ারি:- দীর্ঘ প্রতীক্ষিত হাওড়ার ঘুসুড়ি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন হল। মঙ্গলবার দুপুরে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই স্টেডিয়ামটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী, এইচআইটি-র চেয়ারম্যান সুলতান সিং সহ অন্যান্য আধিকারিকরা। গত ২০১৮ সালের ৭জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন। এর প্রায় ৩২ […]
আগামীকাল থেকে পুরোপুরি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারকেশ্বর মন্দির।
হুগলি , ৯ ফেব্রুয়ারি:- আগামীকাল থেকে পুরোপুরি ভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারকেশ্বর মন্দির। ভক্তরা গর্ভগৃহে জল ঢালতে পারবেন। করোনা পরিস্থিতিতে গত ১৮ ই মার্চ পুরোপুরি ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। গাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ ছিল। সরকারি বিধি নিষেধ মেনে ১লা জুন থেকে বেশ কিছু ধর্মীয় স্থান খোলা হলেও তারকেশ্বর […]
চুঁচুড়ায় মিছিল থেকে মোদিকে ২০২৪ এ লাল কার্ড দেখানোর আওয়াজ তুললেন কল্যাণ বন্দোপাধ্যায়।
সুদীপ দাস , ৯ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলায় বিজেপি শক্তি বৃদ্ধি করলেও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। বিজেপির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে বের হয় মহামিছিল। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ কল্যান ব্যানার্জী। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ […]
ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর , নিখোঁজ এক
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর! দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই যুবক গঙ্গায় ঝাঁপ মারে! একজনকে উদ্ধার করা হলেও আরেক যুবক জাকির সরদার ২১ বছর বয়স গঙ্গায় তলিয়ে যায়! কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ গঙ্গায় তল্লাশি চালাচ্ছে যুবকের খোঁজে ডুবুরি ও নামানো হয়! জানা যাচ্ছে কলকাতা তপসিয়ার বাসিন্দা জাকির […]

