পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- বোম ফেটে গুরুতর জখম হলেন দুজন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা পুলিন জানার বাড়িতে বাজি তৈরির কারখানা চলত। বুধবার সকালে দুজন বাজি বানানোর সময় হঠাৎ করে কোনও ভাবে আগুন লাগে বাজিতে। বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা, বিস্ফোরণের জেরে বাড়ির পাকার দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় টিনের চালা। আহত দুজনকে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক খড়্গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত হয়েছেন কানাই কর, রতন কর। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাজি তৈরির কারখানা বন্ধের দাবি তুলেছেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। খড়্গপুর থেকে আসে দমকল। আগুন নেভানোর কাজ চালায়।
Related Articles
যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে ফেসবুক লাইভে মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ১৬ জানুয়ারি:- রাজ্যের যুবসমাজ চাকরির চেয়ে পাচ্ছে না। এটা দেখেই খুব খারাপ লাগে। বেশ কয়েকদিন পর ফেসবুক লাইভে মুখ খুলে এই মন্তব্য করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে যথেষ্ট মেধা ও সম্পদ রয়েছে। অন্য কোন রাজ্যে নেই। যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে। দীর্ঘদিন সেটা না হওয়ায় অনেকেই বিদেশে বা অন্য […]
গরিব মানুষের পাশে দাঁড়ালো ডানকুনির বিজেপি কিষান মোর্চা।
চিরঞ্জিত ঘোষ, ৩১ মার্চ:- বিজেপি র কিষান মোর্চার পক্ষ থেকে এদিন সকালে হুগলির ডানকুনির ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে আলু , তেল , ডাল , সোয়াবিন , নুন এর প্যাকেট বিলি করা হল। ডানকুনি বিজেপির কিষান মোর্চার সভাপতি প্রবীর ভান্ডারী বলেন দেশে করোনার মতো ব্যাধি ছড়িয়ে পড়েছে। এদের হাত থেকে বাঁচতে জনসাধারণ […]
কোন্নগরে বিজেপি যুবমোর্চার মিছিলের আগেই উত্তেজনা , সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর […]








