হুগলি , ৯ ফেব্রুয়ারি:- আগামীকাল থেকে পুরোপুরি ভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারকেশ্বর মন্দির। ভক্তরা গর্ভগৃহে জল ঢালতে পারবেন। করোনা পরিস্থিতিতে গত ১৮ ই মার্চ পুরোপুরি ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। গাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ ছিল। সরকারি বিধি নিষেধ মেনে ১লা জুন থেকে বেশ কিছু ধর্মীয় স্থান খোলা হলেও তারকেশ্বর মন্দির বন্ধ রাখা হয়। পরবর্তী কালে সরকারি করোনা বিধি মেনে সেপ্টেম্বরের চার তারিখ সর্ব সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হলেও গর্ভগৃহে জল ঢালা নিষেধ ছিল ভক্তদের। সেই নিষেধ ও এবার তুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। আগামীকাল থেকে গর্ভ গৃহে জল ঢেলে পূজা অর্চনা করতে পারবেন ভক্তরা। তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ জানিয়েছেন, করোনা বিধিমেনে আগামী কাল থেকে গর্ভগৃহে জল ঢালতে পারবেন ভক্তরা।
Related Articles
কলকাতা পুরভোটে নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে আজ বৈঠক কমিশনের।
কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুর ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আজ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে ১৬ জন সাধারন পর্যবেক্ষক ছাড়াও আরও চার জন বিশেষ পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর নির্বাচনের জন্য কলকাতায় ১৪৪ টি অয়ার্ডে মোট চার হাজার ৭৪২ টি পোলিং বুথ […]
রাজ্যবাসীর সুস্থতা কামনায় পুজো মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রামের কণকদূর্গা মন্দিরে।
ঝাড়গ্রাম , ৭ অক্টোবর:- চিল্কীগড়ের ঐতিহাসিক কনক দুর্গা মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দেড় বছর পর ঝাড়গ্রাম সফরে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক শেষে কনক দূর্গা মন্দিরে যান তিনি। প্রসঙ্গত প্রশাসনিক বৈঠক থেকে কনক দুর্গা মন্দির সংস্কারের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক কনক দুর্গা […]
বেগমপুরে গিয়ে তাঁতের শাড়িতে অভিভূত রচনা।
হুগলি, ১০ জানুয়ারি:- হুগলি জেলার চন্ডীতলা ব্লকের বেগমপুরে পৌষ মাসের শুক্লা নবমীতে বিশ্বকর্মা পূজো আয়োজিত হয়। পুজোর সময় শাড়ি বোনাই এ ব্যস্ততা থাকার কারণে তন্তুবায় সম্প্রদায়ের মানুষজন পৌষ মাসে এই পুজোর প্রচলন করেছিলেন। একদা তাঁতিদের ঘরে ঘরে এই পুজো আয়োজিত হলেও বর্তমানে একাধিক বারোয়ারি পুজো কমিটি বিশ্বকর্মা পূজোর আয়োজন করে থাকে। এই অকাল বিশ্বকর্মা পুজোকে […]









