সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- কি করেছো এতো অসম্মানিত বোধ করেছো ? হঠাৎ মনে হলো সম্মান পাচ্ছি না। অসম্মান পাচ্ছি। এই যে আমি ববি হাকিম হঠাৎ করে ভোটের আগে সম্মান পাচ্ছি না বলে বলি, আমি অসম্মান পাচ্ছি। তাহলে আপনারা কি বলবেন ? মাল পাওনি বলে আজকে অসম্মতি হয়েছো, কি ছিলে বাবা ? আর কি পেয়েছো ? যে হঠাৎ করে অসম্মতি হয়েছো। রাজনীতি করতে এসেছি আমার সম্মান অসম্মনের জন্য নয়। রাজনীতি করতে এসেছি মানুষের জন্য। মমতা বন্ধোপাধ্যায় সম্মান দিয়েছিলো বলেই রাজনীতি করছি, তার সম্মানে আমি সম্মানিত হবো। আপনাদের সম্মানেই সম্মানিত হবো। বাংলার মানুষ সম্মান পেয়েছে। টিভিতে দেখছো জয় শ্রীরাম, আর ভাবছো ? মমতার নাম মানুষের বুকে লেখা আছে। যতই টিভিতে রাম নাম দেখাক মমতার নাম মুছবে না। সোমবার সন্ধ্যায় জল প্রকল্পের শিলান্যাসে এসে প্রবীর ঘোষাল এর নাম না করে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।
Related Articles
আরামবাগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তরপাড়া থেকে গ্রেফতার অভিযুক্ত।
হুগলি , ১১ আগস্ট:- হুগলি জেলার আরামবাগের হরিনখোলা এলাকায় কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মৃত্যু হয়েছিল তৃণমূল নেতা ইসরাইল খানের।সেই ঘটনার পর থেকে পলাতক ছিল ঘটনার মূল অভিযুক্ত তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতা তাইবুল হোসেন । অভিযুক্ত তাইবুল উত্তরপাড়ায় গা ঢাকা দিয়ে আছে । গোপন সূত্রে খবর পায় আরামবাগ থানার পুলিশ । মঙ্গলবার অভিযান চালিয়ে তৃণমূল নেতা […]
ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৩ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভবানীপুরে নিহত ব্যবসায়ী ভব্য লখানির বাড়ি যান। শিলিগুড়ি সফর কাটছাঁট করে দুপুরে কলকাতায় ফিরেই নিহত ওই ব্যবসায়ীর বাড়িতে যান তিনি। দীর্ঘ ক্ষণ শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, নৃশংস এই ঘটনায় তিনি বিচলিত। খুনের খবর পেয়েই মিছিল বাতিল করে তিনি নিজের কেন্দ্রে ফিরে এসেছেন। […]
মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও।
হাওড়া, ১৭ আগস্ট:- মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। বাজ পড়ে মৃত্যু হয় লক্ষ্মী মুন্ডা’র (৩১)। মৃত ও আহতের বাড়ি নবাসনে। বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টির সময়ে মাঠে কাজ করছিলেন লক্ষ্মী। সেই সময়ে বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী জখম হন। […]










