সুদীপ দাস , ৯ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলায় বিজেপি শক্তি বৃদ্ধি করলেও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। বিজেপির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে বের হয় মহামিছিল। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ কল্যান ব্যানার্জী। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় থেকে গঙ্গার ধার হয়ে বালি মোড়ের কাছে হুগলি গার্লস স্কুলের সামনে গিয়ে সমাপ্ত হয়।
Related Articles
উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে লক্ষ্মীরতন শুক্লা।
হাওড়া,৭ মার্চ :- উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনা হয়। এদিন লিলয়ার হনুমান ভক্ত মন্ডল কমপ্লেক্সে সকালে এনিয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মী রতন শুক্লা। এদিন তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এদিন লক্ষ্মীরতন শুক্লা বলেন, “দিদির নির্দেশে সংগঠনকে মজবুত করতেই এই কর্মসূচির আয়োজন। উত্তর […]
রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পালিত হলো দিদিকে বলো কর্মসূচি।
শালিণী দে,৬ ডিসেম্বর:- সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতেই তৃনমুল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদি কে বলো । এই পদক্ষেপের ফলে মানুষের কাছে জনসংযোগের ফল হাতেনাতে পাচ্ছে রাজ্যের শাসকদল । আজ রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুভজিৎ সরকারের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি। এছাড়াও উপস্থিত ছিলেন সহ প্রতিটি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । ১৭ নম্বর ওয়ার্ডের পৌর […]
বিহারের মডেল নির্বাচন অনুসরণ করে রাজ্যে পরিচালিত হবে-নির্বাচন কমিশন
রিংকা পাত্র , ১৬ ফেব্রুয়ারি:- সাফল্যের সাথে মহামারীর মধ্যে বিহারে নির্বাচন পরিচালনা করার পরে নির্বাচন কমিশন কোনও সুযোগই রাখছে না এবং রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য বিশাল ব্যবস্থা করছে ভোটকেন্দ্র গুলিকে যে কোনও ধরনের সংক্রমণ থেকে মুক্ত রাখতে কমিশন ৭.৫ কোটি ‘ব্যবহার ও নিক্ষেপ’ হ্যান্ড গ্লাভস, বিপুল পরিমাণ স্যানিটাইজার, থার্মল গান, সাবান এবং ফিনাইলের জন্য অধিগ্রহণ […]






