হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। সঙ্গে ছিলো বিজেপি কর্মীরা। এদিন বিগত দিনে দেওয়ালে আঁকা বিজেপির প্রতীক মুছে দেয় তাঁরা। কৃষ্ণা ভট্টাচার্য্য বলেন আমাদের দল বয়সের অজুহাত দেখিয়ে বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীকে টকিট দেয়নি। কিন্তু সেই দলই তৃণমূল ছেরে আসা ৮৯ বছরের লোককে টিকিট দিলো। পাশাপাশি উত্তরপাড়া বিধানসভাতেও তৃণমূল ছেরে আসা একজন দুর্নীতি পরায়ন লোককে টিকিট দিলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Related Articles
রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক , সর্বস্ব ছিনতাই যুবকের।
হুগলি, ২৯ মার্চ:- রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক,চলন্ত ট্রেনেই সর্বস্ব ছিনতাই যুবকের। ছিনতাইবাজকে ধরতে গিয়ে গুরুতর আহত যুবক।আহত যুবকের নাম বিকাশ সাউ। কোন্নগর কানাইপুর অটোস্ট্যান্ডের বাসিন্দা বিকাশ সাউ চন্দননগর এর একটি বেসরকারি আউটলেট এ কর্মরত।গতকাল রাত ১০টার সময় চন্দননগর থেকে বাড়ি ফেরার জন্য ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে। এরপর ট্রেন শ্রীরামপুর স্টেশনে পৌঁছালে ট্রেনের কামরা ফাঁকা […]
ইলিশ আমদানিতে বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে উদ্যোগী রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ নভেম্বর:- ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে।আগামী দিনে ইলিশের উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। […]
পুজোর আগেই বাস চলাচলের অনুমতি টালা ব্রিজে- সূত্র।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- উদ্বোধনের দু’দিনের মাথায় শনিবার থেকে নবনির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হল। এদিন সকাল থেকে ওই সেতু ছোট চার চাকার গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত ভারী পণ্যবাহী ট্রাক এবং বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পুজোর আগেই বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এক […]









