বাঁকুড়া , ১৩ মার্চ:- সাতসকালে দুটি গজরাজের দাপাদাপি দেখা গেল বাকাদহ গ্রামে। এতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।আজ ভোরে দ্বারকেশ্বর নদী পেরিয়ে জয়পুর বাসুদেবপুর জঙ্গল হয়ে সকালবেলায় ঢুকে পড়ে বাকাদহ স্কুলে। হাতির আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গল লাগোয়া জঙ্গলের গ্রামগুলিতে।গতকাল একটি দলছুট হাতি মেদিনীপুর জঙ্গল হয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করে কিন্তু বন কর্মীদের তৎপরতায় হাতিটিকে সোনামুখী জঙ্গলে পাঠায় গতকাল রাত্রে। কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই আবার সোনামুখী জঙ্গল থেকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে জয়পুর জঙ্গলে ঢুকে পরে আজ ভোরে দুইটি দলছুট হাতি। এই হাতি দুটি জয়পুর বাসুদেবপুর বিট হয়ে বাকাদহ জঙ্গলপেরিয়ে বাকাদহ গ্রামে ঢুকে পড়ে দুটি দলছুট হাতি আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনারা দেখতে থাকুন বাংলা সার্কেল নিউজ এর পর্দায়।
Related Articles
সরস্বতী পূজাতে কঠোর শাস্তির ফতোয়া বজরং দলের।
হুগলি , ১৬ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইস ডে আমাদের কালচার নষ্ট করছে। এই মর্মে পোষ্টার পড়লো কোন্নগর উত্তরপাড়ায়। এবার সরস্বতী পূজাতে একসাথে যুবক যুবতীকে ঘুরতে দেখলে কঠোর শাস্তির ফতোয়া বজরং দলের। উত্তরপাড়া দোলতলা গঙ্গার ঘাট সহ কোন্নগর এলকায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়লো। Post Views: 338
আজ থেকে শুরু হলো বাঘ সুমারীর কাজ।
কলকাতা, ৭ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় আমফন ও ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের। তবে জাওয়াদ আগেই শক্তি হারিয়ে ফেলায় ততটা ক্ষতি হয়নি। তবুও সাবধানের মার নেই, তাই বাঘ শুমারি পিছিয়ে দিয়েছিল রাজ্যের বন দফতর। আগে ঠিক ছিল ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সুন্দরবনে বাঘ গণনার কাজ। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় তা পিছিয়ে ৭ ডিসেম্বর করা হয়। […]
স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা কাতল মাছের আচার বিক্রি করলেন সস্ত্রীক মাথাভাঙ্গা মহকুমা শাসক
কোচবিহার,৩১ জানুয়ারি:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কঠোর পরিশ্রম করে কাতল মাছের আচার তৈরি করেছে মাথাভাঙায়। আর সেই তৈরি আচার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আচারের বোতল পসরা সাজিয়ে বিক্রি করলেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব(আইএএস) ও তার স্ত্রী। এদিন মাথাভাঙা শহরের চৌপতি এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে পথচলতি মানুষকে ডেকে ডেকে ওই আচার বিক্রি করেন সস্ত্রীক মহকুমা শাসক। জানা […]







