হাওড়া ,১৪মার্চ:- ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর এলাকায়। রাতের অন্ধকারে রুদ্রপুর এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই ব্যানারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। ব্যানারে প্রার্থীর নামে প্রচার করা হয়েছিল। এছাড়া সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ গত দশ বছরের উন্নয়নের বিভিন্ন খতিয়ান লেখা ছিল ওই হোর্ডিংয়ে। এই ঘটনায় আজ সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের চক্রান্তে এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে অন্য বিরোধী রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া, এটা তাদের দলের সংস্কৃতি নয়। এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে।
Related Articles
শনিবার প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী
কলকাতা , ২০ ফেব্রুয়ারি:- শনিবার বিকেলে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নররা। দিল্লিতে এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। তবে শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে। শেষবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালনের […]
মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন চাঁপদানি পৌরসভায়।
হুগলি, ৫ জানুয়ারি:- চাঁপদানি পৌরসভার সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন পালন করল পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপ পৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। কেক কেটে স্পার্কেল ক্যান্ডেল জ্বালিয়ে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায় তৃণমূল নেতৃত্ব। এরপর সকলের মধ্যে কেক ও খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়লো। […]
নামি কোম্পানীর নকল চা বিক্রির অভিযোগে হিন্দমোটরে আটক দুই।
হুগলি, ৬ মার্চ:- বেশ কিছুদিন ধরে নামী সংস্থার কোম্পানীর চায়ের মত হুবুহু এক রকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দমোটর দু’নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। দুটি দোকান থেকে প্যাকেট প্যাকেট […]








