শিলিগুড়ি , ১৩ মার্চ:- ক্রেতা সেজে সোনার আংটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল যুবক ও যুবতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে একটি সোনার দোকানে অলংকার দেখতে থাকে ওই দুজন। এরপর দোকানের মালিক তাদের বেশ কয়েকটি আংটি দেখায়। এবং অন্য অলঙ্কার দেখাতে বলে দোকানের মালিকের দৃষ্টি অন্য দিকে নিতেই যুবক ও যুবতি দুটি আংটি তাদের সঙ্গে থাকা ব্যাগে ভরে নেয়। কিছুখন অলঙ্কার পছন্দ না হওয়ায় দোকান থেকে বেড়িয়ে যায়। দোকানের মালিক আংটি রাখতে গিয়ে দেখেন যে দুটি আংটি নেই। এরপর সাথে সাথে দোকান থেকে বেড়িয়ে দুজন যুবক যুবতিকে ধরে ফেলেন। এবং দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আংটি। এরপর তাদের আটকে রেখে খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাওড়ায় বিডিও অফিস ঘেরাও বামেদের।
হাওড়া, ২২ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে হাওড়ার সাঁকরাইলে বিডিও অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি নিলো বামেরা। বৃহস্পতিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হয় বাম নেতৃত্ব। বিডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। বাধা দিলে পুলিশের সাথে বচসা বাধে। সিপিআইএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানান, রাজ্যের শাসক দল প্রধানমন্ত্রী আবাস […]
নাতিকে নিয়ে রেল লাইন পারাপারের সময় মর্মান্তিক মৃত্যু দিদিমার।
হুগলি, ১০ নভেম্বর:- নাতিকে নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন দিদিমা। রেল ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল দিদিমা সন্ধ্যা রাজভরের (৪২)। গুরুতর জখম অবস্থায় দু’বছরের নাতি ইয়াস সিংহকে নিয়ে যাওয়া হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বৃহস্পতিবার সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলি স্টেশনে ২ নম্বর রেল লাইনে। ওই স্টেশনের কাছেই আদর্শনগর রেল কোয়ার্টারের কাছের বাসিন্দা ছিলেন সন্ধ্যা। […]
বিদ্যাসাগরের জন্মদিবসকেই জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করার দাবী বাংলা পক্ষের।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসকেই জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করার দাবী তুললো ভারতে বাঙালীর জাতীয় সংগঠন বাংলা পক্ষ। বাংলা পক্ষের রিষড়া শাখার পক্ষ থেকে রবিবার বিদ্যাসাগরের জন্মদিবস পালনের আয়োজন করে রিষড়ার পঞ্চাননতলায়। এই উপলক্ষে এদিন রিষড়ায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। এখান থেকেই তাঁরা বিদ্যাসাগরের জন্মদিবসকে জাতীয় […]









