হুগলি ,১৪মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনি বাজার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা।গোপনসূত্রে খবর পেয়ে কানাইপুর বাসাই কলোনি বাজারে মাংস ব্যাবসায়ী বাপ্পা বাগচীর বাড়িতে হানা দেয় কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ অনুপ মন্ডলের নেতৃত্বে কানাইপুর বিট হাউসের পুলিশ।এরপর ওই মাংস ব্যাবসায়ীর বাড়ি থেকে বহুসংখ্যক কচ্ছপ উদ্ধার করে পুলিশ।মাংস ব্যবসায়ী বাপ্পা বাগচীকে আটক করে কোথা থেকে অত বিলুপ্তপ্রায় কচ্ছপ এলো তা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।
Related Articles
তিনদিন ধরে জ্বলছে চুঁচুড়ায় আগুন।
হুগলি, ৮ মার্চ:- চুঁচুড়ার সুকান্তনগরের ভাগাড়ে প্রায় তিনদিন ধরে জ্বলছে আগুন। ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। মুক্তি মিলবে, জানেন না আশপাশ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিন ধরে ভাগাড়ের স্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হাওয়া দিলেই জ্বলছে আগুন। একাধিকবার দমকল এলেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার বিকেলে, ক্ষুদ্ধ এলাকাবাসীরা চড়াও হলে ভাগাড়ের অফিস বন্ধ করে কর্মীরা চম্পট দেন। যদিও পুর […]
বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক ইলিশ এল আজ l
উত্তর ২৪ পরগনার , ১৯ সেপ্টেম্বর:- উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার সাতটি ট্রাকের ৪০ টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে l ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইলিশ আসতে শুরু করে l এবছর ১৪৫০ টন ইলিশ মাছ বাংলাদেশ সরকার ভারতে রপ্তানি করবে বলে আগেই জানিয়েছিল l রেকড সংখ্যক ইলিশ আসায় ইলিশ মাছের দাম […]
লোকসভার আগে ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। এই নির্বাচন নিছকই একটা উপনির্বাচন হলেও লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। কারণ উত্তরের রাজনীতির নিরিখেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে। কিন্তু ফলাফলের আগেই হারের আশঙ্কায় গণনায় কারচুপির চেষ্টার অভিয়োগ তুলেছে বিজেপি। […]










