এই মুহূর্তে জেলা

ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়।

হাওড়া , ৩০ এপ্রিল:- ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়। মানা হলো না সামাজিক দূরত্ব বিধি। হাতাহাতি, এমনকি ভাঙচুরের অভিযোগ উঠল। করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া এবার ঢোকা যাবে না ভোটগণনা কেন্দ্রে। অথবা থাকতে হবে কোভিড ভ্যাকসিন নেওয়া ২টি ডোজের শংসাপত্র। এই মর্মে হাওড়াতেও নির্দেশ জারি হওয়ার পর শুক্রবার […]

এই মুহূর্তে জেলা

কাকার সম্পত্তি বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে দখলের অভিযোগ জাতীয় খেলোয়াড়ের বিরুদ্ধে।

সুদীপ দাস , ৩০ এপ্রিল:- বহিরাগত মস্তান এনে কাকা কাকিমার সম্পত্তি জোর করে দখল করতে গিয়ে পাড়ার লোকের তাড়া খেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে পাঁচিলের ওপর পড়ে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। পাড়ার লোকের অভিযোগ ওই বহিরাগতদেরকে জাতীয় মহিলা কাবাডি খেলোয়াড় পায়েল চৌধুরী ভাড়া করে এনেছিল। কাকা ও কাকী মাকে ভয় দেখানোর উদ্দেশ্যে […]

এই মুহূর্তে জেলা

টাকা দিলেই মিলছিল চাহিদামতো কোভিড রিপোর্ট। নজরে আসতেই পুলিশের জালে দুই ল্যাব কর্মী।

হাওড়া , ২৯ এপ্রিল:- কোভিড টেস্ট না করিয়েও টাকা দিলেই মিলছিল চাহিদামতো কোভিড রিপোর্ট। নজরে আসতেই থানায় অভিযোগ দায়ের করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দুই ল্যাব কর্মীকে। টাকার বিনিময়ে চাহিদামতো কোভিডের ভুয়ো রিপোর্ট বানিয়ে কর্তৃপক্ষের অলক্ষ্যে বেআইনি কারবার ফেঁদে বসেছিলেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই ল্যাব […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমনে ভীড় এড়াতে বাসিন্দারা নিজেরাই গঙ্গার ঘাটগুলিতে বাঁশের ব্যারিকেড করে দিলেন।

হাওড়া, ২৯ এপ্রিল:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের ব্যারিকেড করে দিলেন। বালিতে গঙ্গার ঘাটগুলিতে দেখা গেল এমন ছবি। হাওড়ার বালি এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই বালির বিভিন্ন গঙ্গার ঘাটগুলি বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিলেন। পোস্টার, ব্যানার লাগিয়ে সচেতনতা বার্তা দিলেন। বালি কেদার ঘাট, নিমতলা ঘাট, বালিখাল ঘাট সমস্ত ঘাটেই অযাচিত ভীড় এড়াতে […]

এই মুহূর্তে জেলা

ভোট দিলেন অধীর চৌধুরী।

বহরমপুর , ২৯ এপ্রিল:- ভোট দিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ বহরমপুরের কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন। ভোট দিয়ে অধীর বাবু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই মুহূর্তে জেলা

ভোট শুরুর ছয় ঘন্টা পর বাড়ি থেকে বেরোলেন অনুব্রত।

বীরভূম , ২৯ এপ্রিল:- শেষ দফার ভোটে ফোকাসে বীরভূম। ভোট শুরুর পর প্রায় ৬ ঘণ্টা বাড়ি থেকে বের হননি তিনি। কমিশনের নজরদারিতেই ছিলেন বীরভূমের জেলা সভাপতি। যার নাম বলা হচ্ছে তিনি কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দলীয় কর্মীর বাইকে চেপে গেলেন ভোট দিতে। গতকাল হঠাৎই কমিশনের চোখে বেপাত্তা […]

এই মুহূর্তে জেলা

খড়গ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

মুর্শিদাবাদ , ২৯ এপ্রিল:- , ২৯ এপ্রিল:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১২২ নাম্বার বুথে। নগরে কংগ্রেসের স্টিকার টোটো গাড়ি তে লাগিয়ে ভোটারদের বুথে ভোট দিতে নিয়ে আসার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খরগ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের ইনচার্জ আবুল কাশেম।

এই মুহূর্তে জেলা

ডোমকল আছে ডোমকলেই।

মুর্শিদাবাদ , ২৯ এপ্রিল:- ডোমকল বিধানসভার আলীনগর ২০১ নম্বর বুথ চত্বরে উত্তেজনা বাড়ি ও দোকান ঘর ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধেও। জানা যায় তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ হলে ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় তারপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে ।

এই মুহূর্তে জেলা

কমিশনের ভূমিকায় খুশি অধীর চৌধুরী।

বহরমপুর , ২৯ এপ্রিল:- নির্বাচন কমিশনের তৎপরতা সন্তোষ প্রকাশ করলেন অধীর। এদিন নির্বাচন চলাকালীন বহরমপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, শেষ দফার ভোট খুব ভালো ভাবে হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক। এখন পর্যন্ত বড় কোন ঘটনা ঘটে নি। দুই এক জায়গায় অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনকে জানানোর পর নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন […]

এই মুহূর্তে জেলা

কোভিড নিয়ে বৈঠক শেষে দুর্গাপুর স্টেশন বাজারে অভিযানে খোদ দুর্গাপুরের মহকুমা শাসক।

দুর্গাপুর, ২৮ এপ্রিল:- পশ্চিম বর্ধমানের জেলা শাসকের সাথে কোভিড নিয়ে বৈঠক শেষে বুধবার সন্ধ্যেতে দুর্গাপুর স্টেশন বাজারে অভিযানে খোদ দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। কোকওভেন থানার পুলিশকে সাথে নিয়ে এইদিন এই অভিযান চালান দুর্গাপুরের মহকুমা শাসক। বাজারে আসা সাধারণ মানুষ যারা মাক্স পড়েননি তাদের নিজের হাতে ধরলেন মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। প্রায় বারো জনকে সরকারী […]