পূর্ব বর্ধমান , ১ মে:- গত বুধবার রাতে মন্তেশ্বর ব্লকের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাই গ্রামের ফুলকলি খাতুন নামেএক গৃহবধূকে মেরে বস্তায় বেঁধে বাড়ির গোয়ালে মাচায় রেখে দিয়ে বডি লোপাটের চেষ্টা করেন বলে মৃত গৃহবধূর স্বামী সামীরুল মল্লিক ও শশুর শাশুড়ি নামে মন্তেশ্বর থানায় ফুলকলি বাপের বাড়ী লোকজন অভিযোগ করেন গতকাল বৃহস্পতিবার । তার পরিপেক্ষিতে মন্তেশ্বর থানা পুলিশ মৃত গৃহবধূ ফুলকলির স্বামী সামিরুল মল্লিককে মেমারি থানার সাতগেছিয়া থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে গ্রেফতার করেন মন্তেশ্বর থানার পুলিশ। আজ শনিবার সামিরুল মল্লিককে কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
Related Articles
ডেঙ্গুতেও করোনার কোপ , রিষড়ায় তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। প্রশাসনের মধ্যস্থতায় ফিরলেন বাড়িতে।
সুদীপ দাস,৬ মে:- ডেঙ্গুতেও করোনার কোপ। তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কেশব দেবনাথের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোরর্দ্ধ মানসি কেওয়াট। দিনকয়েক আগে মানসি দেবী জ্বরে আক্রাম্ত হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাঁর ডেঙ্গু ধরা পরে। কয়েকদিনের চিকিৎসায় তিনি […]
ফের অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে।
হাওড়া, ৩০ জুলাই:- ফের অভিযোগ উঠলো রেলের বিরুদ্ধে। রেলের শেডের কাজের সময় বেশ কয়েক ফুট উঁচু থেকে নিচে পড়ে যান এক ঠিকা শ্রমিক। দীর্ঘক্ষণ পড়ে থাকলেও আহতকে নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে। অ্যাম্বুলেন্স এলেও রেলের নিয়মে তাকে উদ্ধার করা যায়নি। পরবর্তীকালে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আহতকে ম্যাটাডোরে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, উঁচুতে উঠে কাজ […]
বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির সিঙ্গুরে।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- বাল্যবিবাহ রোধ ও স্কুল ছাত্রীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সিঙ্গুর ক্লাব হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলী জেলাশাসক দিপপ্রিয়া পি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া, হারিপাল বিধায়ক করবী মান্না, সিঙ্গুর ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক পার্থ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রি পায়েল সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। […]








