সুদীপ দাস , ২ মে:- টানা প্রায় ৫০দিনের লড়াই শেষে বাংলা নিজের মেয়েকেই চাইলো! প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রীর পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি ভোটের আগে বাংলাই তাঁদের প্রায় ঘর হয়ে উঠেছিলো। একদিকে দলের জাতীয় স্তরের নেতাদের আগমন অন্যদিকে ভোটের আগে শুভেন্দু-রাজীব সহ দলের একের পর এক নেতাদের বিজেপিতে যোগদান! কিন্তু বাংলার মানুষের কাছে কোনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ফাটল ধরাতে পারলো না ভারতীয় জনতা পার্টি। অবশেষে ২০০-র বেশী আসন নিয়ে ৩য় বারের জন্য ক্ষমতায় আসলো তৃণমূল কংগ্রেস। সন্ধ্যা ৬টা পর্যন্ত আরামবাগ মহকুমার ৪টি আসন বাদ দিয়ে হুগলী জেলার ১৪ টি আসনেই জয় নিশ্চিত করেছে তৃণমূল। রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কথা সত্যি করে বিজেপি ৩ অঙ্কে পৌঁছতে পারলো না। সর্বোপরি ২০২১-এর কুরুক্ষেত্র নন্দীগ্রাম থেকেও মমতা জয় ছিনিয়ে নিয়েছে।
Related Articles
৫ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন রোহিতের মুম্বই
স্পোর্টস ডেস্ক , ১১ নভেম্বর:- পঞ্চমবার আইপিএল ট্রফি জয় মুম্বইয়ের। পাঁচবারই রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সালে অধিনায়ক হওয়ার পর ৮ বছর অধিনায়কত্ব করে মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়ন করলেন হিটম্যান। বল হাতে শ্রেয়সের দলকে এদিন ১৫৬ রানে বেঁধে রেখে শুরু থেকেই ফাইনালে সুবিধেজনক জায়গায় পৌঁছে যায় মুম্বই। এরপর ব্যাটে অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার। […]
কয়েক দশকে নজিরবিহীন ঘটনা রেলে,শাটার নামলো দেশের ব্যস্ততম শিয়ালদহ স্টেশনে।
প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:- শেষ কবে এমন ছবি দেখে গিয়েছে শহরবাসী বলতেই পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের বনধ্ আন্দোলন হয়েছে। কিন্তু এমন ছবি শিয়ালদহ স্টেশনের এমন চিত্র নজিরবিহীন।এমনকি বহুদিন ধরে শিয়ালদহ স্টেশনের সাথে যুক্ত রেলের আধিকারিকরাও কেউ মনে করতে পারছেন না কবে এমন শুনশান দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনকে তাঁরা দেখেছেন। রবিবার জনতা কার্ফুর দিনেই […]
রামকৃষ্ণের জন্মতিথিতে ও সাধারণ উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ।
হাওড়া , ৯ মার্চ:- বেলুড় মঠ করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার ১৫ মার্চ ‘২০২১ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। বেলুড় মঠের পক্ষে এক ইউটিউব বার্তায় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৫ মার্চ জন্মতিথির দিনের পূজা অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সহ বিকেলের ধর্মসভার বক্তব্য অনুষ্ঠান মঠের ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সম্প্রচারিত হবে। […]








