হাওড়া , ১ মে:- শনিবার সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সক্রিয় রয়েছে হাওড়া সিটি পুলিশ। সকালে বাজারে ছিল চেনা ভীড়। বেলা থেকে রাস্তাঘাটে ভীড় কার্যত উধাও হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে এদিন সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজারগুলি খোলা ছিল। বাজারে ক্রেতাদের যথেষ্ট ভীড় ছিল। এরপরই পুলিশ মাইকিং করে বাজার বন্ধ করতে নির্দেশ দেয়। এরপরেও যেখানে বাজার ও অন্যান্য দোকান (মুদির দোকান বাদে) খোলা ছিল সেগুলি পুলিশ এসে বন্ধ করে দেয়। কদমতলা বাজার, কালিবাবুর বাজার, শিবপুর বাজার, গোরাবাজার, রামরাজাতলা বাজার থেকে শুরু করে বালি, বেলুড়, মালিপাঁচঘড়া, সালকিয়া সহ সর্বত্র এদিন সকাল থেকেই পুলিশের নজরদারি ছিল। পরে বেলার পর রাস্তাঘাট কার্যত ফাঁকা হতে শুরু করে। এদিন সকাল থেকে আংশিক লকডাউনে হাওড়ার বালি বাজার এবং বালি অঞ্চলের বিভিন্ন বাজারে ক্রেতাদের ঠাসাঠাসি ভীড় লক্ষ্য করা যায়। ক্রেতা বিক্রেতারা মাস্ক পরলেও বাজারগুলিতে সোস্যাল ডিসট্যান্স মানা হয়নি বলে অভিযোগ। এদিন আংশিক লকডাউনের আইন ভাঙার অভিযোগে বালি থানার পুলিশ বেশ কয়েক জনকে আটক করে।
Related Articles
হাওড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভায় জরুরি বৈঠক।
হাওড়া, ১১ জানুয়ারি:- হাওড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভায় জরুরি বৈঠক হয়ে গেল মঙ্গলবার দুপুরে। ফেব্রুয়ারি থেকেই পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গেছে। নিকাশি ব্যবস্থা ঠিক করতে এবার বর্ষার অনেক আগে থেকেই আগাম উদ্যোগ নিয়েছে হাওড়া পুরনিগম। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্ত্তী, ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য রিয়াজ […]
“সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে।
হাওড়া, ২০ আগস্ট:- “সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে। সেনাপতিকে (অভিষেক ব্যানার্জী) মাঠে নেমে দল এবং রাজ্য সরকারকে বাঁচানোর আবেদন জানিয়ে ব্যানার হাওড়া শহরে। আরজি করের ঘটনায় কার্যত ‘কোণঠাসা’ রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সাথে সাথে সাধারণের মানুষের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার। সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসনও। […]
দাঁড়িয়ে থাকা ডিজেল ট্যাঙ্কারে আগুন ডানকুনিতে।
হুগলি, ১৫ মে:- দাঁড়িয়ে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন। হুগলির ডানকুনি এলাকার ঘটনা। হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়। স্থানীয়দের দাবি কলকাতা মুখি রাস্তার পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। Post Views: 342











