সুদীপ দাস , ২৮ এপ্রিল:- প্রধানমন্ত্রী যোজনার নাম করে ফোন। সেই ফোনে সাড়া দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেলো ২লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। টানা দু’মাস কেটে গেলেও পুলিশের জালে ধরা পরলো না প্রতারক। ঘটনাটি চন্দননগর থানার বড়বাজার এলাকার। ওই এলাকার বাসিন্দা তথা পেশায় রেল কর্মী সুশীল কুমার চালের কন্যা অন্বেষা চাল(২৫)। অন্বেষা চন্দননগর পলিটেকনিক […]
জেলা
স্বামীর টাকা আদায়ে করোনা আক্রান্ত বৌ-এর অবস্থান দেনাদারের ঘরে !
হুগলি , ২৮ এপ্রিল:- দাদনের টাকা ফেরত না পেয়ে ইট ভাঁটা মালিকের বাড়িতে করোনা আক্রান্ত স্ত্রীকে বসিয়ে দিয়ে গেলো পাওয়ানাদার। ঘটনায় চাঞ্চল্য বৈদ্যবাটিতে। আর এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট এলাকার ইট ভাঁটা মালিক শেষনাথ সিং এর সঙ্গে ইটের কারবার করার […]
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাস্ক।
তরুণ মুখোপাধ্যায়, ২৮ এপ্রিল:- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। মানুষ আজ দিশেহারা ।তাই সকলের উচিত এই আপৎকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কোয়াডিনাটার ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ তার এলাকার মানুষদের সচেতন করার জন্য পথে নেমেছেন। সচেতনতা এই রোগের একমাত্র উপায় এবং তা […]
চিকিৎসা না পেয়ে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ আরামবাগে।
হুগলি, ২৮ এপ্রিল:- চিকিৎসা না পেয়ে কোভিড আক্রান্তরোগী মৃত্যুর অভিযোগ আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। আক্রান্তের মৃত্যু হল অ্যাম্বুলেন্স এর মধ্যেই। অভিযোগ দীর্ঘক্ষণ ধরে রোগীকে এম্বুলেন্স এর মধ্যে রেখে হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে চিকিৎসার জন্য কর্মরত ব্যক্তিদের জানালেও তারা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেন নি। এমনকি রোগীকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার কেউ দেয়নি । জানা […]
ব্যাঁটরার পর জগাছার সাঁত্রাগাছি। করোনায় মৃতের দেহ বাড়িতে পড়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা।
হাওড়া , ২৮ এপ্রিল:- প্রায় ১২ ঘন্টারও বেশি সময় ধরে ঘরের মেঝেতে পড়ে রয়েছে কোভিডে মৃতের দেহ। পরে মিডিয়া মারফত খবর জানাজানি হতে এবং এলাকার মানুষের তৎপরতায় উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় হাওড়ার জগাছা থানা এলাকার সাঁত্রাগাছি ষষ্ঠীতলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ বাড়িতেই মারা […]
করোনার বৃদ্ধি। সাময়িক বন্ধ থাকবে হাওড়া আদালতের কাজকর্ম।
হাওড়া, ২৭ এপ্রিল:- করোনার প্রকোপ বাড়তে থাকায় এবার হাওড়া আদালত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার হাওড়া জেলা আদালতের বার সংগঠন মিলিতভাবে সিদ্ধান্ত নেয় বুধবার থেকে হাওড়া আদালতের কোনও আইনজীবী আদালতের কাজে অংশগ্রহণ করবেন না। আগামী ৭ মে পর্যন্ত আইনজীবীরা আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপদ্ধতির সঙ্গে যুক্ত সকলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া […]
করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল কামারপুকুর রামকৃষ্ণ মঠ।
হুগলি , ২৭ এপ্রিল:- কোভিড পরিস্থিতির কারণে অবশেষে কামারপুকুর রামকৃষ্ণ মঠ আপাতত বন্ধ করে দেওয়া হল।আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা হবে না মঠ। কোন ভক্তই আর মঠের ভিতরে দর্শন করতে পারবেন না। এমনই নোটিশ জারি করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে। এত দিন কোভিড প্রোটোকল মেনেই নির্দিষ্ট সময় মেনে মঠে প্রবেশ করতে পারতেন […]
তৃণমূলের চিকিৎসক প্রার্থীর উদ্যোগে বালিতে করোনা সচেতনতা কর্মসূচি।
হাওড়া, ২৭ এপ্রিল:- দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। […]
অক্সিজেনের অভাবে যোগীর রাজ্য ছেড়ে দিদির রাজ্যে এলেন কোভিড আক্রান্ত দম্পতি।
সুদীপ দাস , ২৬ এপ্রিল:- করোনা আহবে দেশে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে যেই সংকট প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এবারে অক্সিজেনের অভাবে যোগীর রাজ্য ছেড়ে দিদির রাজ্যে এলেন এক কোভিড আক্রান্ত দম্পতি। বর্তমানে তাঁরা চুঁচুড়ার কোভিড হাসপাতাল অজন্তা সেবা সদনে চিকিৎসাধীন। ওই দম্পতি উত্তরপ্রদেশের রাম শহর অযোধ্যার বাসিন্দা। গত সপ্তাহে ওই দম্পতির কোভিড রিপোর্ট […]
ট্রাফিক কনস্টেবলের মৃত্যু , গার্ড অফ অনারে শেষ শ্রদ্ধা।
হাওড়া , ২৬ এপ্রিল:- ডিউটিরত অবস্থায় হাওড়ার বালিহল্টে দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন ট্রাফিক কনস্টেবল নারায়ণ চন্দ্র দত্ত ( ৫৭ )। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল বালিহল্টে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার তাঁর মৃত্যু হয়। এরপর সরকারি নিয়ম অনুযায়ী সোমবার তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। […]

