এই মুহূর্তে জেলা

উড়ছে সবুজ আবির। হাওড়ায় ধূলিসাৎ বিজেপি। ১৬ – ০ তে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল।

হাওড়া , ২ মে:- সম্পূর্ণ ফলাফল হাতে না এলেও হাওড়ায় ১৬ – ০ ব্যবধানে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত শিবপুর, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, জগৎবল্লভপুর, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, পাঁচলা কেন্দ্রে সরকারিভাবে তৃণমূলের জয়ের খবর এসেছে। বাকি কেন্দ্রগুলিতেও জয়ের দোরগোড়ায় রয়েছে তৃণমূল। এবার হাওড়ায় বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার। কার্যত গেরুয়া বাহিনীকে দুরমুশ করে ১৬ […]

এই মুহূর্তে জেলা

আজ রবিবার ২মে ভোটগণনা। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়াতেও।

হাওড়া , ২ মে:- আজ রবিবার ২মে ভোটগণনা। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়াতেও। জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ১২টি ভোটগণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে এইসব কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। প্রথমে হবে পোস্টাল ব্যালটের গণনা। তারপর ইভিএমের গণনা হবে। প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রত্যেক ভোটগণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে […]

এই মুহূর্তে জেলা

গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার ।

পূর্ব বর্ধমান , ১ মে:- গত বুধবার রাতে মন্তেশ্বর ব্লকের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাই গ্রামের ফুলকলি খাতুন নামেএক গৃহবধূকে মেরে বস্তায় বেঁধে বাড়ির গোয়ালে মাচায় রেখে দিয়ে বডি লোপাটের চেষ্টা করেন বলে মৃত গৃহবধূর স্বামী সামীরুল মল্লিক ও শশুর শাশুড়ি নামে মন্তেশ্বর থানায় ফুলকলি বাপের বাড়ী লোকজন অভিযোগ করেন গতকাল বৃহস্পতিবার । তার পরিপেক্ষিতে […]

এই মুহূর্তে জেলা

ভর দুপুরে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বোমাবাজি,শাসক-বিরোধী তরজা।

ব্যারাকপুরঃ , ১ মে:- শনিবার ভর দুপুরে নৈহাটি স্টেশন লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি করল দুষ্কৃতীরা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এদিন দুপুরে পৌনে বারোটা নাগাদ নৈহাটি স্টেশন লাগোয়া,পুরসভার উল্টো দিকে তৃণমূল নেতা বিষ্ণু অধিকারীর দলীয় অফিসে বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী […]

এই মুহূর্তে জেলা

কোভিডের সাথে লড়াই বজায় রেখেই ভোট গননা শুরু হবে রবিবার !

সুদীপ দাস , ১ মে:- কোভিড বিধি নিয়ে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেই হুগলী জেলায় ভোট গননা শুরু হতে চলেছে রবিবার সকালে। সকাল ৮টা থেকে গননা শুরু হলেও সকাল সাড়ে ৬ টা নাগাদ সকল প্রার্থীদের উপস্থিতিতে গনতন্ত্র তালাবন্দি দশা থেকে মুক্তি পাবে। স্ট্রং রুম থেকে ইভিএম নিয়ে আসা হবে ভোট গননা কক্ষে। হুগলী জেলার […]

এই মুহূর্তে জেলা

বন্ধ শ্মশান ঘাট , মর্গ উপচে করোনার দেহ , চুঁচুড়া হসপিটালে বিক্ষোভে স্থানীয়রা।

সুদীপ দাস , ১ মে:- বন্ধ শ্মশান ঘাট, লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা, দূর্গন্ধে টেকা দায়, ফলে বিক্ষোভে ফেটে পরলো স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে রয়েছে দুটি মর্গ। একটি অস্বাভাবিক মৃতদের জন্য অন্যটি কোভিডে মৃতদের জন্য। সদর হাসপাতালের মর্গ থেকে কোভিডে মৃতদের দাহ করা হচ্ছিলো চুঁচুড়ার […]

এই মুহূর্তে জেলা

তারকেশ্বর মন্দির এবার থেকে সকল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে।

হুগলি , ১ মে:- আংশিক লকডাউনে নিয়ম ধর্মীয় স্থানের উপর জারি না থাকলেও আংশিক লক ডাউনের সিদ্ধান্ত নিল তারাকেস্বরে মন্দির কর্তৃপক্ষ এবং অনির্দিষ্ট কালের জন্য তারাকেস্বর মন্দির খোলা থাকবে শুধু মাত্র সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পযন্ত বাকি সারা দিন পুরোপুরি মন্দির বন্ধ থাকবে মন্দির। যদিও করোনা সংক্রমণ ঠেকাতে গত ১০ই এপ্রিল থেকে […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও শুরু আংশিক লকডাউন। সক্রিয় পুলিশ। বেলা থেকে রাস্তাঘাটে চেনা ভীড় কার্যত উধাও।

হাওড়া , ১ মে:- শনিবার সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সক্রিয় রয়েছে হাওড়া সিটি পুলিশ। সকালে বাজারে ছিল চেনা ভীড়। বেলা থেকে রাস্তাঘাটে ভীড় কার্যত উধাও হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে এদিন সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজারগুলি খোলা ছিল। বাজারে ক্রেতাদের যথেষ্ট ভীড় ছিল। এরপরই […]

এই মুহূর্তে জেলা

গভীর রাতে বাড়িতে ঢুকে ডাকাতি।

সুদীপ দাস , ১ মে:- গভীর রাতে বাড়িতে ঢুকে ডাকাতি। খোয়া গেলো প্রায় ১০লক্ষ টাকার সোনার গহনা। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত গড়বাটি এলাকায়। ওই এলাকার বাসিন্দা পেশায় ট্রাভেল এজেন্সির মালিক অরুন কুমার মুখার্জীর তিনতলা বাড়ি। রাতে বাড়ির দোতলায় অরুন বাবু তাঁর ছেলে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অয়নকে নিয়ে ঘুমায়। নীচতলায় অয়নের […]

এই মুহূর্তে জেলা

স্বামীর অত্যাচারে গৃহবধু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত চন্দননগর।

সুদীপ দাস , ৩০ এপ্রিল:- স্বামীর অত্যাচারে গৃহবধু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো চন্দননগর গড়ের ধার হরিদ্রাডাঙ্গা এলাকা। বধুর শুভাকাক্ষ্মীদের হাতে প্রহৃত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ও শাশুড়ি। ভাঙচুর করা হলো অভিযুক্ত স্বামীর বাড়ি ও দোকান ঘর। মৃত ওই গৃহবধুর নাম পিঙ্কি পাল (৩৮)। অভিযুক্ত স্বামীর নাম দেবাশীষ পাল(৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬বছর […]