ব্যারাকপুরঃ , ২ মে:- এই জয় ব্যারাকপুর ও টিটাগড়ের মানুষের জয়। গনোনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদি কদের উদ্দেশ্য এমনটাই মন্তব্য করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের জয়ী তারকা তৃণমূল প্রার্থী তথা চলচিত্র পরিচালক রাজ চক্রবর্তী। তৃণমূলের জয়ী পার্থী রাজ চক্রবর্তী এদিন বলেন,বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন,উনি বাংলার মেয়ে যিনি সবাইকে আগলে রাখতে পারেন। উনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অভিষেক ব্যানার্জিকেও তিনি ধন্যবাদ ঞ্জাপন করলেন তাকে সঠিক পথে পরিচালিত করার জন্যে। রাজ চক্রবর্তীর দাবি এই মুহূর্তে সবচাইতে বড় বিপর্যয় করোনা অতিমারি। সোমবার থেকেই করোনা মোকাবেলায় পথে নামতে হবে।
Related Articles
মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম
বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো […]
শিলিগুড়িতে বিদেশী মূদ্রা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল ডিআরআই।
দার্জিলিং,২০ ফেব্রুয়ারি:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্বগোয়েন্দা দপ্তর। এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিদেশী মুদ্রা। ধৃত ব্যক্তির প্রসেন ভৌমিককে। সে কলকাতার বেলঘরিয়া এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে যে ধৃত কাছ থেকে ১ লক্ষ ১২ হাজার ১০০ ইউএস […]
শ্বশুরবাড়ির নির্যাতনে ঘরছাড়া বধূ। অচৈতন্য অবস্থায় ওই গৃহবধূকে রাস্তা থেকে উদ্ধার করল বালি থানার পুলিশ।
হাওড়া , ৮ আগস্ট:- শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে ঘরছাড়া হয়েছিলেন উত্তর ২৪ পরগনার খড়দহের এক গৃহবধূ। এরপর পথ ঘুরে চলে এসেছিলেন হাওড়ার বালিতে । শনিবার লকডাউনের সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় বালি হল্ট বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করেছে বালি থানার পুলিশ।বালি থানার মানবিকতায় আপাতত ওই মহিলাকে বাপের বাড়ির পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে । জানা […]






