এই মুহূর্তে জেলা

সোনালীর পর এবার সরলা , তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রাক্তন কর্মাধ্যক্ষের।

মালদা , ২৩ মে:- শনিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেগঘন টুইট করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। ২৪ ঘন্টার মধ্যেই আরেক বিজেপি নেত্রী ফিরতে চাইলেন পুরোনো দল তৃণমূলে। এবার আবেদন করলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। তাঁর দাবি তৃণমূলে ফিরতে চেয়ে দলনেত্রীকেই চিঠি দিয়েছেন তিনি। তবে মালদা জেলা তৃণমূল নেতৃ্ত্বের দাবি, এরকম […]

এই মুহূর্তে জেলা

ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু সিঙ্গুরে।

হুগলি , ২৩ মে:- সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু করল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। গতবছর আমফানের ঝড়ে সিঙ্গুর ব্লকের বিভিন্ন এলাকায় কাটা ফসল সহ পাকা ধান নষ্ট হয়েছিল। এই বছর মাঠে পড়ে রয়েছে পটল, ফুলকপি, উচ্ছে, করলা, ঢেঁড়স, তিল সহ পাকা বোরো ধান। আতঙ্কে রয়েছে কৃষকরা। একে আংশিক লকডাউন পরিস্থিতির […]

এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কানাইপুরে , তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই স্বজন পোষণের অভিযোগ।

হুগলি , ২৩ মে:- রবিবার কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাক্সিনেশন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। আজকে ছিল পঞ্চায়েত, জেলাপরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং পুলিশকর্মীদের টিকাকরণ। কিন্তু অভিযোগ উঠেছে কানাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তার নিজের লোকেদের টিকার ব্যবস্থা করে দেবার জন্য প্রভাবিত করছেন। এ ব্যাপারে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব বলেন এদিন জনপ্রতিনিধিদের […]

এই মুহূর্তে জেলা

করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের।

সুদীপ দাস , ২৩ মে:- হাত বাড়ালেই অক্সিজেন বন্ধু চন্দননগর পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগরের বিধায়ক হওয়ার পরেই নতুন উদ্যমে করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের। তার উদ্যোগে এবং চন্দননগর পৌরনিগমের ব্যবস্থাপনায় তাদের স্বাগতম নামক একটি অনুষ্ঠান বাড়িতে ১০ টি বেডের অক্সিজেন পার্লারের শুভ সূচনা হলো আজ। অন্যান্য সময় এই অনুষ্ঠান বাড়িটি অনুষ্ঠানের জন্য ভাড়া […]

এই মুহূর্তে জেলা

প্রশাসনের অনুমতি নিয়েই আরামবাগ লায়ন্স ক্লাবের উদ্যোগে ভ্যাকসিন কর্মসূচি।

মহেশ্বর চক্রবর্তী , ২৩ মে:- সারা বিশ্ব জুুড়ে করোন ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত মানুষ। ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। এই রখম এক পরিস্থিতিতে ভারত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া শুরু করে। সেই মতো পশ্চিমবঙ্গ জুড়েই চলছে ভ্যাকসিন কর্মসূচি। তবে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন কর্মসূচিতে ব্যাপক মানুষের জমায়েত হচ্ছে। তাই এদিন প্রশাসনের অনুমতি নিয়ে হুগলি জেলার আরামবাগ […]

এই মুহূর্তে জেলা

কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না চুঁচুড়ার আব্দুলের।

সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে […]

এই মুহূর্তে জেলা

রং ছাড়া কোভিড সহায়তা কেন্দ্র কোন্নগরে !

হুগলি , ২৩ মে:- কোভিড আবহে লাল-সবুজ ভলেন্টিয়ারের কথা শুনেছেন অনেকে। এবারে রং ছাড়া কোভিড-১৯ সহায়তা কেন্দ্র কোন্নগরে। কোন্নগরের ১৭ নম্বর ওয়ার্ডের জনা কয়েক যুবকের উদ্যোগে দিন কয়েক আগে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। উদ্দেশ্য কোভিড আতঙ্ক দূর করিয়ে কোভিড রুগীদের পাশে দাঁড়ানো। সপ্তাহ দু’য়েক আগে খোলা কেন্দ্রের পাশে এসে দাঁড়িয়েছে রোটারি ক্লাব শ্রীরামপুর। হাতে […]

জেলা এই মুহূর্তে

রাজ্যপালের নামে বাংলার মানুষকে থানায় থানায় ডাইরি করার আর্জি কল্যাণের।

হুগলি , ২৩ মে:- আমি সবাই কে বলেছি থানায় থানায় রাজ্যপালের বিরুদ্ধে ডায়েরি করতে। যখন উনি রাজ্যপাল থাকবেন না। তখন কেস গুলি স্টার্ট করে ওকে প্রেসিডেন্সি জেলে যাতে ঢোকানো যায়। রবিবার রিষড়ায় করোনা ত্রাণ বিলি করতে এসে এভাবেই রাজ্যপালকে একহাত নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই কে ডেকে এনে রাজ্যপাল তৃণমূলের নেতা মন্ত্রীদের […]

এই মুহূর্তে জেলা

সাইক্লোন ‘ইয়াশ’ এর সতর্কতায় হাওড়ায় এসে পৌঁছাল NDRF দল।

হাওড়া , ২২ মে:- করোনার পাশাপাশি মানুষকে চোখ রাঙাচ্ছে সাইক্লোন ‘ইয়াশ’। এই সাইক্লোন নিয়ে মানুষকে সতর্ক করতে এবং সহায়তা দিতে শনিবার হাওড়ায় এসে পৌঁছাল এনডিআরএফ অর্থাৎ ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। গঙ্গা নদীর আশপাশের এলাকায় বসবাসকারী মানুষকে ঝড়ের দিনে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়ে এদিন মাইকিং করা হয়। ঝড়ের দিনে সকাল থেকেই ঘরের […]

এই মুহূর্তে জেলা

সাইক্লোন ইয়াশ সতর্কতা , বাতিল ট্রেন।

হাওড়া , ২২ মে:- ‘ইয়াশ’ সাইক্লোনের সতর্কতা হিসেবে হাওড়ার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আগামী ২৫, ২৬ ও ২৭মে, ০২০৭৩ আপ ও ০২০৭৪ ডাউন হাওড়া-ভুবনেশ্বর, ০২০৮৭ আপ ও ০২০৮৮ ডাউন হাওড়া-পুরী, ০২৭০৩ আপ ও ০২৭০৪ ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ, ০২৮২১ আপ ও ০২৮২২ ডাউন হাওড়া-চেন্নাই, ০২৮৭৩ আপ ও ০২৮৭৪ ডাউন হাওড়া-যশবন্তপুর, ২৫ ও ২৬মে, […]