মহেশ্বর চক্রবর্তী , ২৪ মে:- করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে আরামবাগ পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার।এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে আরামবাগ পৌরপ্রশাসনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়াসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে প্রায় ৫০ জনের মতো ব্যক্তি রক্তদান করেন। লকডাউন চলায় কোভিড প্রোটোকল মেনে আরামবাগ মহকুমা হাসপাতালের মেডিকেল টিম রক্ত সংগ্রহ করেন। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদান শিবির হয়। ডায়ালিসিস ও থ্যালাসেমিয়া রোগিসহ অন্যান্য মুমূর্ষু রোগীর রক্তের সর্বোদা প্রয়োজন হয়। এই জন্য আরামবাগ পৌরসভার পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে আরামবাগ পৌরসভার উদ্যোগে এই রক্তদান শিবিরে আয়োজন করায় এলাকার মানুষ সাধুবাদ জানায়।
Related Articles
ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রতিভাবান ক্রিকেটারের, শোকের ছায়া ব্যান্ডেল গোপীনাথপুরে।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- মাকে বলেছিল একটু অপেক্ষা কর, তারপর আর কষ্ট করতে হবে না। সেই ছেলে মায়ের কষ্ট শতগুণ বাড়িয়ে চলে গেলো! কান্নায় শোকের বাঁধ ভাঙল ব্যান্ডেল গোপিনাথপুরে রায় বাড়িতে। সাধন রায় ভালো ক্রিকেট খেলত। স্বপ্ন ছিল পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলে চাকরি পেয়ে মায়ের কষ্ট দূর করবে। কিন্তু একটা দূর্ঘটনা সব শেষ করে দিল। সাধন […]
সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শোনাতে শর্ট ফিল্ম ৷
কলকাতা , ১২ জানুয়ারি:- অন্য নানা ক্ষেত্রের মতো ফিল্ম ও টেলিভিশন জগতের কাছেও এই অতিমারীর সময়টা বড় একটা সুসময় নয়। তবে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে অল্প বাজেটের ছবি এবং শর্ট ফিল্মের নির্মাতা, প্রযোজকদের সামনে। এই সুযোগকে চুটিয়ে কাজেও লাগাচ্ছেন তাঁরা। স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র নির্মাতা রাজীব প্রোডাকশনের একসঙ্গে পাঁচ-পাঁচটা শর্ট ফিল্ম […]
পুজো নিয়ে সমন্বয় বৈঠক চন্দননগর পুলিশ কমিশনারের।
হুগলি, ৮ অক্টোবর:- দুর্গা পুজো নিয়ে সমন্বয় বৈঠক করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিনারেটের সাতটি থানা এলাকায় দের হাজারের বেশি দুর্গ পুজো হয়। তার মধ্যে ৬৯ টি বড় বাজেটের। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে চুঁচুড়া চন্দননগর ও ভদ্রেশ্বর থানা এলাকার পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠক হয়। আগামী মঙ্গলবার শ্রীরামপুর ও উত্তরপারায় দুটি পৃথক বৈঠক হবে। এদিনের […]










