হাওড়া, ২৪ মে:- কোভিড আক্রান্তদের হাসপাতালে পাঠানোর জন্য একটি হাওড়া জেলা হাসপাতালে ও একটি টি এল জায়সওয়াল হাসপাতালে মোট দুটি চলমান অক্সিজেন পরিষেবার শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। বহু রোগীকে হাসপাতলে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে ভর্তির আগের সময়টি একজন করোনা রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অনেক সময়েই করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনের অভাব দেখা যায়। সেই কারণেই ২টি চলমান অক্সিজেন পরিষেবার ব্যবস্থা করে এক সংস্থা। শ্রীশ্রীজৈন সেবা সংস্থার উদ্যোগে সোমবার সকালে হাওড়ার দুটি হাসপাতলে মোট দুটি চলমান অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এর একটি থাকবে হাওড়া জেলা হাসপাতালে অপরটি টিএল জয়সোয়াল হসপিটালে। দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়।
Related Articles
চুরি যাওয়া লক্ষাধিক টাকার কাঠ সহ আট জনকে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানা।
হুগলি, ১৪ জুলাই:- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকার মূল্যের কাঠ বাজেয়াপ্ত করল হাওড়ার একটি কাঠের মিল থেকে। ঘটনায় মোট আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১১ ই জুন সিঙ্গুরের পুরষোত্তমপুর এলাকার একটি কাঠের মিল থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল […]
বৃদ্ধাশ্রমে নয় , মাতৃ সেবায় নিজেকে অটুট রেখেছেন অফিসার ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায়।
হুগলী, ৩১ ডিসেম্বর:- সময়ের হাত ধরে পৃথিবী এগিয়েছে। আধুনিক থেকে অত্যাধুনিক হয়েছে। ছোট ছোট অণু-পরমাণুর মতো এক একটা করে বদলাচ্ছে নিয়ম। সেই ভাবে একান্নবর্তী পরিবারগুলি ছোট ছোট আকার নিয়েছে। আর সম্পর্ক গুলো আস্তে আস্তে আমাদের মানব সভ্যতা থেকে হারিয়ে যাচ্ছে। আর যেমন করে হারিয়ে যাচ্ছে মা, বাবার ভালোবাসা। এক প্রকার ব্যাঙের ছাতার মত প্রতিটি অঞ্চলে […]
ভোট প্রচার শুরু করলেন বিজেপির তারকা প্রার্থী যশ।
হুগলি, ১৭ মার্চ:- ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চন্ডীতলা বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সকালে পুজো দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপ চারিতা সেরে নেন যশ। এরপর ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। উৎসাহীদের সেল্ফি তোলেন, অটোগ্রাফ বিলি করেন। বড়দের প্রনাম করতেও দেখা যায় তারকাকে। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ […]









