হুগলি , ২৪ মে:- সোমবার দুপুরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাঞ্চন বাবু বলেন আমাদের দেশে করোনা মহামারী রূপে দেখা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য টিকাকরণের কর্মসূচি সঠিক বন্দোবস্ত করেন নি এখনো প্রচুর মানুষ করোনার প্রতিষেধক ইনজেকশন নিতে পারেননি তিনি বলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানিয়েছেন। রাজ্যের মানুষরা যাতে সুস্থ থাকতে পারেন এবং তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার ভ্যাকসিন তা মানুষকে দেয়া হচ্ছে। এর পাশাপাশি বিধায়ক বলেন এই বিধানসভা কেন্দ্রের কানাইপুর পঞ্চায়েতে প্রায় এক লক্ষ পঁচিশ লক্ষ মাস্ক এসেছে। সেগুলি এখানকার ব্লক গুলিতে মানুষের মধ্য বিলি করা হবে। আমাদের এখানকার যিনি প্রধান রয়েছেন আচ্ছালাল যাদব তার নেতৃত্বে করোনার বিরুদ্ধে মোকাবিলা কাজ চলছে এবং সচেতনতার কাজও সুন্দরভাবে হচ্ছে।
Related Articles
আজ রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন। হাওড়ায় সক্রিয় পুলিশ।
হাওড়া , ৮ আগস্ট:- আজ শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে। চলতি মাসের আজ দ্বিতীয় লকডাউন । এর আগে লকডাউন ছিল এই মাসের গত ৫ তারিখে । আনলক পর্বে কোভিড সংক্রমণের শৃঙ্খলা ভাঙতেই সাপ্তাহিক এই লকডাউন পদ্ধতি কার্যকর করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন । হাওড়াতেও আজ সকাল থেকে পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়া ব্রিজে […]
শুরু হলো কোন্নগর বইমেলা ।
প্রদীপ সাঁতরা,৬ ডিসেম্বর:- আজ কোন্নগর বই মেলা ও পুষ্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো কোন্নগর এর কালীতলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উদ্ভোধনী অনুষ্ঠানের আগে বইয়ের জন্য হাঁটুন এই শীর্ষক এ কোন্নগর এর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র বিদ্যালয় থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র ছাত্রীরা হাঁটায় অংশগ্রহণ […]
চীন জাপান সহ অন্যান্য কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়ছে।
কলকাতা, ২১ ডিসেম্বর:- দেশে করোনা সংক্রমণ হার এখনও নিম্নগামী।তবে চীন, জাপান সহ অন্যান্য কয়েকটি দেশে সংক্রমণ হার বাড়ছে লাফিয়ে। চিন, জাপান সহ বিশ্বের একাধিক অংশে ফের বাড়ছে সংক্রমন। এই আবহে কেন্দ্র সরকারও একাধিক বিষয় নজর দেওয়ার উপর জোর দিয়েছে। জনবহুল অঞ্চলে নতুন করে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। কোভিড নিয়ে বাংলা যেন কোনওভাবেই অসতর্ক […]









