সুদীপ দাস , ২৪ মে:- ঘূর্ণিঝড় ইয়াস আর একদিন পরে ধেয়ে আসতে চলেছে।সেই জন্যই প্রশাসনিক স্তরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বিদ্যুৎকর্মী জল দপ্তর দমকল বাহিনী স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসন সকলেই ইতিমধ্যে এই বিষয়ে দফায় দফায় যেমন মিটিং করেছেন এবং ঝড় মিটে গেলে কি কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে সতর্ক রয়েছেন তারা। আজ সকালেই আগাম সতর্কতা হিসেবে সকাল থেকে চুঁচুড়া কনক সালে ঘটকপাড়া এরিয়া গঙ্গা নদীর বাঁধের তীরে যারা বসবাস করেন সেইসব এলাকায় মাইকিং প্রচার শুরু করল প্রশাসনের দপ্তরে থেকে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে সরকারের তরফ থেকে রিলিফ ক্যাম্প করার কথা ঘোষণা করা হয়েছে।তাই মাইকিং করে সমস্ত বিষয়টি জানিয়ে দেয়া হচ্ছে। যাতে ইয়াস আছড়ে পড়ার আগেই তারা নির্দিষ্ট জায়গায় উঠে যেতে পারে।
Related Articles
তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল আরামবাগ ,পঞ্চায়েতে ঢুকে প্রধানকেই মারধরের অভিযোগ।
আরামবাগ, ৭ সেপ্টেম্বর:- ফের তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল আরামবাগ। একপক্ষের অভিযোগ প্রধান পকেটে করে ছুরি এনে আঘাত করেছে এক তৃনমুল কর্মীকে। অন্যদিকে তৃনমুল প্রধানের অভিযোগ অফিসে থাকাকালীন দলবল নিয়ে যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের অনুগামীরা মারধর করে। ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল পঞ্চায়েতে। স্থানীয় সুত্রে জানা গেছে বাতানল পঞ্চায়েতের সদস্য শেখ মোহাম্মদ হোসেন ও পঞ্চায়েত […]
বন দফতরের ৩৪ টি বাংলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের
কলকাতা , ১৫ অক্টোবর:- পর্যটনে পেশাদারিত্ব আনতে রাজ্য সরকার এবার বন দফতরের ৩৪টি বাংলোকে বেসরকারি পেশাদার সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বন দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি হাতে তুলে দিলেও স্থানীয় পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্মসংস্থানের রাস্তা খোলার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে […]
শীততাপ নিয়ন্ত্রিত আর্ট গ্যালারির উদ্বোধন চন্দননগরে।
হুগলি, ২৬ আগস্ট:- হুগলি জেলায় একটা ভালো আর্ট গ্যালারির চাহিদা ছিল অনেক দিনের।সেই চাহিদা পূরন হল শনিবার। চন্দননগরে উদ্বোধন হলো শীততাপনিয়ন্ত্রিত আর্ট গ্যালারি। ‘অবনীন্দ্র শিল্প প্রদর্শশালা’ নামে এই গ্যালারির উদ্বোধন করেন চিত্রকর যোগেন চৌধুরী।উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন,মেয়র রাম চক্রবর্তী,পুর কমিশনার স্বপন কুন্ডু সহ বিশিষ্টজন। শনিবার সন্ধায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক […]








