ব্যারাকপুর , ২৫ মে:- ইয়াস আছড়ে পড়ার আগের দিনই ভয়ঙ্কর টর্নেডোর দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে গেল হালিশহরের বাড়িভাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার বিকেলে মাত্র দেড় সেকেন্ডের ঘুর্ণিঝড়ে (টর্নেডো) রীতিমত লন্ডভন্ড অবস্থা বীজপুর থানার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া গ্রাম। এদিন টর্নেডোর তান্ডবলিলায় কমপক্ষে ৭০-৮০ টি বাড়ির টালির চাল কিংবা টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। এমনকি ছাউনি উড়ে গিয়ে ও ইঁটের গাথনি পড়ে দে পরিবারের তিনজন জখমও হয়েছেন। তাদেরকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ের দাপট এতটাই ছিল যে ওই এলাকার দে বাড়ির ছাউনি উড়ে গিয়ে ট্রান্সফারমারের উপর গিয়ে পড়েছ। যার ফলে ট্রান্সফারমারটি পুরো ভেঙে ধুমরে গিয়েছে। এলাকার বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বালিভাড়া গ্রামে। পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
Related Articles
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১ ডিসেম্বর:- রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এই প্রকল্পে ৫০ জন মেধাবী কন্যাকে এক বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে […]
বিবাহ বহির্ভূত সম্পর্ক, ত্রিবেনীতে যুবক খুন! গ্রেফতার বধু।
হুগলি, ১৭ অক্টোবর:- স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বলাগড় থানার শেরপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে মগড়া থানার ত্রিবেনীর গৃহবধূ পার্বতী বিশ্বাসের প্রণয়ের সম্পর্ক ছিল। বছর চৌত্রিশের বিশ্বজিৎ ভীন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করত। পুজোর সময় দিন দুয়েক আগে উড়িষ্যা থেকে বাড়ি ফেরে সে।গতকাল দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি।আজ সকালে […]
প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো আরামবাগ।
মহেশ্বর চক্রবর্তী, ৭ জানুয়ারি:- পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো হুগলি জেলার আরামবাগ ব্লক প্রশাসন। পরীক্ষামুলক ভাবে বজ্য প্লাস্টিক কে কাজে লাগিয়ে পিচের রাস্তা তৈরী করা পর এই প্রথম একটু বড়ো স্কেলের রাস্তা তৈরি করলো আরামবাগ ব্লক প্রশাসন। এদিন আরামবাগের বুলুন্ডি শ্মশান কালিতলা থেকে প্রধান সড়ক পযন্ত রাস্তাটি […]










