সুদীপ দাস , ২৫ মে:- রাতের অন্ধকারে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। চুঁচুড়া থানা অন্তর্গত খাদিনা মোড় সংলগ্ন ফুড কর্পোরেশন ইন্ডিয়ার FCI র সামনে লাইন দিয়ে ১২টি দোকান পুড়ে ভুষীভূত হয়ে গেল। রাত ১২টা নাগাদ হঠাৎ করে পাশের একজন দেখে দোকান গুলো থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তড়িঘড়ি চুঁচুড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেডের ২টি ইজ্ঞিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২ টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিভাবে এই আগুন লাগে তা এখনও জানা যায়নি। এলাকাবাসী ও দোকানদারেরা জানান যেহেতু আংশিক লক ডাউন চলছে তাই দোকানের দিকে ততটা ভিড় ছিলোনা ও দোকানগুলোও বন্ধ ছিলো তাই আগুন লাগার কারন কেউই বুঝে উঠতে পারছেন না।
Related Articles
প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।
তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।অভিজিত বাবু জানালেন যেভাবে আমাদের দেশে করোনার মতো মারণ রোগ থাবা বসিয়েছে তাতে মানুষ দিশেহারা। এই অবস্থায় সকল মানুষকে ঘরের মধ্যে লকডাউনে থাকতে হচ্ছে । ফলে সব থেকে সংকটের মধ্যে পড়েছেন যে সমস্ত মানুষ যারা দৈনিক মজুরিতে […]
অমিত শার সভার পরেই সরাসরি চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের।
কলকাতা ,২১ ডিসেম্বর:- সপ্তাহান্তে দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর উপস্থিতিতে বিজেপি–তে যোগ দিয়েছেন একাধিক হেভিওয়েট প্রাক্তন তৃণমূল নেতা। তার পরেই চাপা গুঞ্জন রাজ্য রাজনীতিতে। বিরোধীরা আঙুল তুলছেন, আসন্ন ভোটে তৃণমূল হারতে পারে। এবার এসব জল্পনাতেই জল ঢাললেন ভোটগুরু প্রশান্ত কিশোর।এদিন টুইটারে বাজি ধরলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের বেশি সংখ্যক আসনে জিততে হিমসিম […]
পঞ্চায়েত নির্বাচন আসন্ন, আগামী সপ্তাহ থেকেই জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৪ জানুয়ারি:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে আগামী সপ্তাহ থেকেই ফের একদফা জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার থেকে পাঁচদিনের সফকে মুর্শিদাবাদ আলিপুরদুয়ার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর […]









