হুগলি , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় রাজ্য প্রশাসন সর্বতোভাবে সর্বশক্তি দিয়ে মোকাবিলায় নেমেছে। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে ২৪ ঘন্টা এই বিপর্যয় মনিটরিং করার জন্য কন্ট্রোল রুমে থাকবেন। এছাড়া প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন রিষড়া পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের খোলা হলো। এই পুর এলাকার মানুষদের সাহায্যের জন্য। পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র, কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, কৌশিক মুখার্জি সহ পুরসভার পদস্থ অফিসার এবং দায়িত্বশীল কর্মচারীরা ২৪ ঘন্টা মনিটরিং করবে ইয়াসের গতি প্রকৃতি। আজ সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে পর্যবেক্ষণের কাজ। আবহাওয়াবিদ দের মতে আগামীকাল সকাল বেলায় সমুদ্রতটে আছড়ে পড়বে ভয়াবহ এই ঘূর্ণিঝড। অতিতে আমফন বুলবুল আইলার মতন ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা রাজ্যের মানুষ পত্র প্রত্যক্ষ করেছিল এবং যেভাবে মানুষের ঘরবাড়ি ভেঙে প্রাণহানির ঘটনা ঘটেছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবারে সমস্ত প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। রিষড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পুর কর্মচারীরা ও থাকবেন। যদি ঝড়ের সময় কোন পুরবাসী বিপদের মধ্যে পড়েন তবে পুরসভার দেওয়া হেল্পলাইন নাম্বারে ( ৮২৪০৭০০০৫০ ) এবং আদিকারীকদের নাম্বারে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়ানো হবে পুরসভার পক্ষ থেকে।
Related Articles
পাথরপ্রতিমার দিগম্বরপুর গুরুদাসপুর বিদ্যালয়ে মিডডে মিলের চাল এবং আলু ওজনে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ।
দ:২৪পরগনা, ৯ জুন:- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের চাল,ওজনে আলু এবং চাল কম দেয়ার অভিযোগে অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। এমনকি আলু এবং চাল ব্যাগ থেকে ঢেলে দিয়ে তারা বিক্ষোভে সামিল হন। অভিভাবকদের অভিযোগ বিগত দিনে যখন মিড ডে মিলের খাবার দেয়া হতো তখনও পর্যন্ত […]
ভয়ের আবহে রয়েছেন রাজ্যের মানুষ – রাজ্যপাল।
কলকাতা , ৯ ফেব্রুয়ারি:- রাজ্যের মানুষ ভয়ের আবহে রয়েছেন। তারা এখন মুখ খুলে সত্যি কথা বলারও সাহস পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখর।কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ‘নির্ভীক সুভাষ’ নামে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। সেখানেই তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দুরবস্থানিয়ে ফের একবার সরব হন। রাজ্যপাল বলেন, বর্তমানে বাংলায় সম্পূর্ণ ভয়ের বাতাবরণের […]
রাতে তার ছিড়ে বিপত্তি কুন্তীঘাট স্টেশনে।
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- কুন্তিঘাটে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল। ৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি। এরপর থেকে ৩ জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে। জিরাটের স্টেশন […]









