হুগলি , ২৫ মে:- গত বছর আমফানের তান্ডবে নদী পাড়ে রাখা দুটি নৌকা নিখোঁজ হয়, এবং বেশ কয়েকটি নৌকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়। সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আগাম সতর্কতায় যাত্রী পারাপারে নৌকা গুলিকে নদী পাড়ে তুলে রেখে একটার সাথে আর একটা বেঁধে রাখা হলো। হুগলী শ্রীরামপুর ব্যারাকপুর ফেরি পারাপারের এমনই ছবি দেখা গেলো। গতবারে আমফানের সময়ে নৌকা গুলিকে শ্রীরামপুরের দিকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি, নৌকা গুলিকে ওপর দিয়ে তান্ডবলীলা চালিয়েছিল ঘুর্নিঝড় আমফান। সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আর শ্রীরামপুরের দিকে নয়, এবারে ব্যারাকপুরের গঙ্গার পাড়ে রাখা হয়েছে নৌকা গুলি। রাখা হচ্ছে নজর।
Related Articles
১৬ তারিখ স্কুল খোলার কথা মাথায় রেখে পুলকার গুলির খোঁজখবর নেওয়া শুরু পরিবহিন দপ্তরের।
কলকাতা , ১৩ নভেম্বর:- ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল। যার প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। কিন্তু যেসব স্কুলগাড়ি রোজ ছোট ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দিত সেগুলির অবস্থা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। শুধু পড়ুয়াদের অভিভাবকরাই নন, এই বিষয়ে তত্পর হয়েছে রাজ্যসরকার। স্কুল খোলার পর স্কুলে পৌঁছাতে ছোট ছোট ছেলেমেয়েদের যাতে কোন অসুবিধা না হয় […]
মমতা-নীতিশ বৈঠকের পর বিজেপিকে বিতাড়নের বিরোধী প্রস্তুতি শুরু, মত রাজনৈতিক মহলে।
কলকাতা, ২৪ এপ্রিল:- জোট হবে। বিজেপিও সরবে। সোমবার দুপুরে নবান্ন থেকে স্পষ্ট এবং আত্মবিশ্বাসী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং তেজস্বী যাদব। দ্রুত বিরোধীরা একসঙ্গে বসবেন। এবং বিজেপি বিতাড়নের বিরোধী প্রস্তুতি শুরু হবে। সোমবার দুটো নাগাদ নবান্নে আসেন নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং নীতীশ মন্ত্রিসভার এক মন্ত্রী। মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাদের অভ্যর্থনা জানান। […]
১০ নম্বর ওয়ার্ডের সুবীর ঘোষের উদ্যোগে জেলার প্রথম স্যানিটাইজ শহর শেওরাফুলি।
তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনার প্রকোপ থেকে এলাকাকে দূষিত মুক্ত করতে বৈদ্যবাটি পৌরসভা তাদের পুরো এলাকায় বিভিন্ন রাস্তায় সানিটাইজেশন এর কাজ শুরু করলো । এদিন বৈদ্যবটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ এর নির্দেশে পুরসভার সাফাই বিভাগের পক্ষ থেকে একটি গাড়ি পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট নর্দমা সানিটাইজ করে । পুরসভার পক্ষ সুবীর […]










