সুদীপ দাস , ৩১ মে:- ভোট ময়দানে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন তিনি। মানুষের রায় তাঁর দিকে না গেলেও তিনি সর্বদা মানুষের সাথেই রয়েছেন। হুগলীর চাঁপদানী বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছিলেন দিলীপ সিং। কিন্তু নিকটবর্তী প্রার্থী তৃণমূলের অরিন্দম গুঁইনের কাছে তিনি পরাজিত হন। মানুষের রায় দু’হাত পেতে মেনে নিয়ে তিনি পুনরায় মানুষের সেবায় নিয়োজিত হলেন। […]
জেলা
গেঞ্জি কারখানার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা।
ব্যারাকপুরঃ, ৩১ মে:- গত সপ্তাহের বুধবার গভীর রাতে নিউ ব্যারাকপুরের বিলকান্দা শিল্পতালুকের একটি গেঞ্জি কারখানা ও ওষুধের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুনের গ্রাসে গেঞ্জি কারখানা ও ওষুধের গোডাউনটি সম্পুর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে। অভিশপ্ত ওই গেঞ্জি কারখানার ভেতর আটকে পরে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছিল চার শ্রমিকের। আগুন লাগার ৬০ ঘন্টা পর গেঞ্জি কারখানার ভেতরে তিন […]
উন্নয়নের জোয়ারে গোটা রাজ্য ভাসলেও , সংরক্ষণের অভাবে শ্রীরামপুর আদালতের প্রতীক্ষালয় ভবনের জীর্ণ দশা।
হুগলি , ৩১ মে:- অজানা এক অদৃশ্য কারণে আদালত ভবনের সাক্ষী প্রতীক্ষালয় ভবনটির জীর্ণ দশা। কঙ্কালসার প্রতীক্ষালয়টি তৈরি হয়েছিল ডেনিস আমলে। জেলার গুরুত্বপূর্ণ ও ইতিহাস ঘেরা প্রাচীন শ্রীরামপুর মহকুমা আদালত ভবনের নির্মাণ মেরামতি অনেক কিছুই হয়েছে। প্রতিদিন মহকুমা এলাকায় ছটি থানার বিভিন্ন মামলায় হাজার হাজার বিচার প্রার্থী সকাল হতেই ভীড় জমান। এই জীর্ন ভবনটির জন্য […]
লকডাউনে প্রতিদিন তিনশ মানুষকে খাওয়ানোর উদ্যোগ ডোমজুড়ের তৃণমূল বিধায়কের।
হাওড়া , ৩১ মে:- করোনা পরিস্থিতিতে কড়া বিধি নিষেধ জারি ও আংশিক লকডাউনের ফলে অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন। অনেক এমন মানুষ আছেন যাদের দু’বেলা ঠিকমতো খাবারের সংস্থান হচ্ছেনা। এদের কথা ভেবেই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ প্রতিদিন দুপুরে কয়েকশ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। সোমবার দুপুরে সেই কর্মসূচিতে প্রায় আড়াইশো জন অংশ নেন। […]
কুলপির বেলপুকুরে রান্না করা খাবার , ফিনাইল , ব্লিচিং ও জিওলিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ ।
দক্ষিন ২৪ পরগনা , ৩১ মে:- দক্ষিন ২৪ পরগনার জেলার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকায় ত্রাণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলপুকুর শাখা। ইয়াসের প্রভাবে এবং ভরা কোটালে দক্ষিন ২৪ পরগনার বেলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়ে। ইয়াস চলে যাওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখোনো বেলপুকুর এলাকার বেশিরভাগ বাড়িতে জল। এই পরিস্থিতিতে ভারত সেবাশ্রম […]
করোনা আক্রান্ত রুগীরা সুস্থ হয়ে উঠলে তাঁদের সবাইকে ধূমপান ছাড়তেই হবে। অঙ্গীকারপত্রে সই করানো হলো হাওড়ায়। আজ বিশ্ব ধূমপান বিরোধী দিবসে।
হাওড়া , ৩১ মে:- এবার অভিনব উদ্যোগ দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর। করোনা পরিস্থিতিতে যাঁরা সেফ হোমে থাকবেন, সুস্থ হয়ে উঠলে তাঁদের সকলকে ধূমপান ছাড়তে হবে। এই মর্মে অঙ্গীকারপত্রে সই করানো হলো সোমবার বিশ্ব ধূমপান বিরোধী দিবসে। সোমবার ছিল বিশ্ব ধূমপান বিরোধী দিবস। সেদিনই এই অভিনব উদ্যোগ নেন তৃণমূল বিধায়ক নন্দিতা, যিনি হাওড়ার দীর্ঘদিনের […]
জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি।
হাওড়া , ৩১ মে:- জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি। মুষলধারে বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী ভ্যান। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদেরকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পাঁতিহালের ওই রাস্তায় ভীড় জমে যায়। স্থানীয়েরা উদ্ধারের কাজে এগিয়ে […]
করোনা আবহে দুঃস্থ মানুষের পাশে শ্রীরামপুরের আবগারি দপ্তর।
হুগলি , ৩১ মে:- সকাল থেকে দুর্যোগ এর মাঝেও রাজ্য সরকারের আবগারি বিভাগের শ্রীরামপুর উত্তরপাড়া শাখার পক্ষ থেকে এই মহামারীর আবহে এবং দুর্যোগকালে গরীব দুস্থ মানুষের হাতে কিছু খাদ্যবস্তু তুলে দেওয়া হল। এদিন সকালে শ্রীরামপুরে প্লায় ৬০০ জন দুস্থ মানুষের হাতে চাল ডাল আলু সোয়াবিন সহ বিভিন্ন রকম খাদ্যবস্তুর প্যাকেট তুলে দেয়া হয় এ ব্যাপারে […]
লকডাউনে রাস্তার অভুক্ত সারমেয়দের পাশে আরামবাগ স্টে লাভার।
আরামবাগ, ৩০ মে:- আরামবাগ স্টে লাভার নামে হোয়াটঅ্যাপ। এই গ্রুপের পক্ষ থেকে রাস্তার সারোমেয়দের খাবার দেওয়া হয়। এদিন শহর জুড়ে এই কর্মসূচি হয়। লকডাউনে অভুক্ত কুকুরদের খাওয়ান একদল যুবক ও যুবতিরা। তাদের এই কর্মসূচিকে প্রশংসা করে এলাকার মানুষ। উল্লেখ্য গত বছর লকডাউনের সময়েও এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি সারময়েদের খাওয়ানো ব্যবস্থা করে। পাশাপাশি অন্যন্য সমাজসেবীদেরও দেখা গিয়েছিল […]

