হাওড়া , ৩১ মে:- জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি। মুষলধারে বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী ভ্যান। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদেরকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পাঁতিহালের ওই রাস্তায় ভীড় জমে যায়। স্থানীয়েরা উদ্ধারের কাজে এগিয়ে আসেন। রাস্তার ধারের নিচু জমিতে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। যাত্রীদেরও উদ্ধার করা হয়। গাড়িটি স্পিডে থাকার কারণেই বৃষ্টিভেজা রাস্তায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
Related Articles
করোনা নিয়ে উন্নতির পথে হুগলি।
হুগলি,৪ এপ্রিল:- কোভিড ১৯ মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে জেলায় ১৯ হাজার ৭০০ জন মানুষ কে হোম কোয়ারান্টিনে রেখে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন ।এ ছাড়া করোনা সন্দেহে ৪২ জনের সোয়াব পরীক্ষার জন্য বেলেঘাটার নাইসেডে পাঠানো হলে মাত্র ২ জনের রির্পোট পজিটিভ হয়েছে। ৬ জন রোগীর রির্পোট এখনো হাতে আসেনি।আইসোলেশনে ৪৮ জন থাকলেও সেটা সংখ্যায় কমে ৫ […]
রাজ্যে খেলা কবে শুরু ? শুক্রবার ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে বৈঠক ক্রীড়ামন্ত্রীর।
স্পোর্টস ডেস্ক, ১১ জুন: রাজ্যে আনলক ওয়ানে খেলাধুলোকে কী ভাবে ছন্দে ফেরানো যায় সেই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। শুক্রবার রাজ্যের ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে আলোচনার জন্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকে ডেকেছেন। করোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ কী, সেই ছবিটা এই বৈঠকে অনেকটাই স্থির হবে বলে আশা রাখছে রাজ্যের ক্রীড়ামহল। করোনার কারণে আইলিগের অবশিষ্ট ম্যাচ বাতিল […]
দ্বিতীয় দফার ভোটের দিনে ফের রাজ্যে প্রধানমন্ত্রী , যেতে পারেন তারকেশ্বর।
কলকাতা , ২৯ মার্চ:- দ্বিতীয় দফার নির্বাচনের দিনই ফের রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার হাইপ্রোফাইল নির্বাচন। ওই দিন ৩০টি আসনের মধ্যে নন্দীগ্রামেও ভোট হবে। ওই দিনই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং হাওড়ার উলুবেড়িয়াতে জনসভা করবেন তিনি। আবার একদিন বাদেই ফের বঙ্গে পদার্পন করবেন প্রধানমন্ত্রী। ৩ এপ্রিল […]






